এক্সপ্লোর

Bankura: মোবাইলেই সমস্যার সমাধান, হোয়াটসঅ্যাপে 'সরাসরি পৌর প্রধান' পরিষেবা শুরু বাঁকুড়ায়

Bankura News: গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারলেও এই পৌরসভায় অনেক খানি পিছিয়ে শাসক দল। পৌরসভার কাজে শহরের মানুষ খুশি নন বলেই অনেকের ধারণা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এবার হোয়াটসঅ্যাপে 'সরাসরি পৌর প্রধান', পরিষেবা শুরু বাঁকুড়ায়। বুধবার এই পরিষেবার আনুষ্ঠানিক সূচণা করেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার। বাঁকুড়া (Bankura) পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার নিজেই এই খবর জানিয়ে বলেন, ''অনেক চাকুরীজীবি থেকে প্রবীণ নাগরীক তাঁদের সমস্যার বিষয়টি জানাতে পৌরসভা কার্যালয়ে আসতে পারেননা। আর সেকারণেই এবার বাড়িতে বসেই শহরের মানুষ ৮২৫০৭১৩৯৫৬ নম্বরে হোয়াটসঅ্যাপ করে সমস্যার কথা জানালেই অতি দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।''

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারলেও এই পৌরসভায় অনেক খানি পিছিয়ে শাসক দল। এই অবস্থায় তৃণমূল পরিচালিত পৌরসভার কাজে শহরের মানুষ খুশি নন বলেই অনেকের ধারণা। ফলে খানিক চাপেই আছেন পৌর প্রধান অলকা সেন মজুমদার। এই অবস্থায় আসন্ন লোক সভা নির্বাচনের কথা মাথায় রেখে পৌরবাসীর মন পেতে তাঁর 'হোয়াটসঅ্যাপ পরিষেবা' চালু বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন। তবে এই পরিষেবা নিয়ে ভিন্ন মত শহরবাসীর। বাঁকুড়া শহরের বাসিন্দা কার্তিক দাস বলেন, উদ্যোগ যথেষ্ট ভাল, তবে পরিষেবা কেমন পাওয়া যাবে সেটাই এখন দেখার বলে তিনি জানান।

তবে এই ব্যবস্থা কোন কাজেই আসবে মনে করেন শহরবাসী কিংশুক ভট্টাচার্য। তিনি বলেন, এর আগে এভাবেই ফোন করে মূখ্যমন্ত্রীর তরফে দেওয়া নাম্বারে আমার অভিযোগ-সমস্যার বিষয়টি জানিয়েছিলাম। চার বছর হয়ে গেল কোন কাজ হয়নি! বাঁকুড়া পৌরসভার 'সরাসরি পৌরপ্রধান'ও এক ধরণের 'আই ওয়াশ' বলে তিনি দাবি করেন। এবিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, বাঁকুড়া পৌর এলাকা রাস্তা, নিকাশী ব্যবস্থা, আবর্জনা সহ নানান সমস্যায় জর্জরিত।

এছাড়াও প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে 'হাউস ফর অল প্রকল্পে' তৃণমূল নেতাদের বাড়ি পাওয়ার অভিযোগ তো রয়েইছে। এই অবস্থায় কাউন্সিলর থেকে পৌর প্রধান কারোরই মানুষের সামনে যাওয়ার ক্ষমতা নেই, সেকারণেই এই 'ভাঁওতাবাজি' বলে তিনি দাবি করেন। 

এদিকে, রাজ্যের অন্য় প্রান্তে রঘুনাথপুরে গ্রাম সভা চলাকালীন আবাস প্রকল্পে নাম বাদ পড়ায় আবেদনকারীদের তুমুল ক্ষোভের মুখে পড়েন ব্লক আধিকারিক থেকে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য আধিকারিকেরা। বুধবার রঘুনাথপুর ব্লক ১ অন্তর্গত তৃণমূল পরিচালিত নতুনডি গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রাম সভা নতুনডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই সভায় ব্লকের আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকেরা।এদিন সভা আরম্ভ হতেই স্থানীয় বাসিন্দারা আবাস প্রকল্পে তাদের নাম বাদ দেয়ার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন।গ্রামবাসীদের অভিযোগ আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে তালিকায় এমনকি একই পরিবারের বেশ কয়েকজনের নামও রয়েছে তালিকায় কিন্তু যাদের মাটির বাড়ি রয়েছে তাদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget