এক্সপ্লোর

Soumendu Adhikari: প্রায় ৭ ঘণ্টা ধরে থানায় জিজ্ঞাসাবাদ, বইও রাখতে দেওয়া হয়নি, সরব সৌমেন্দু

Paschim Medinipur: সোমবার সকাল দশটায় কাঁথি থানায় যান তিনি। তারপরে টানা ভিতরেই ছিলেন তিনি।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: টানা প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। তারপরে থানা থেকে বেরোলেন বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।  একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী। যিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই।

সোমবার সকাল দশটায় কাঁথি থানায় যান তিনি। তারপরে টানা ভিতরেই ছিলেন তিনি। শেষপর্যন্ত বিকেল পাঁচটা নাগাদ কাঁথি থানা থেকে বেরিয়ে আসেন তিনি। আগামী শুক্রবার তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানানো হয়েছে। এদিন কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগে সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হয়।  

কী বললেন সৌমেন্দু?
এদিন থানা থেকে বেরিয়ে সৌমেন্দু অধিকারী বলেন, 'আমি ছেড়ে আসার পরে ১ বছর ৬ মাস পরে অভিযোগ। এতদিনে ৩ জন ওই চেয়ারে বসেছেন। একমাত্র আমাকেই জিজ্ঞাসাবাদ করেছে।' জিজ্ঞাসাবাদ চলার সময় সৌমেন্দুর আইনজীবী অভিযোগ করেছিলেন, যে সৌমেন্দুকে খাবার খেতে দেওয়া হচ্ছে না। বই-কাগজও পড়তে দেওয়া হচ্ছে না।' জিজ্ঞাসাবাদের পরে সৌমেন্দু বলেন, 'চা-বিস্কিট খেয়েছি। বাইরের খাবার খাই না। এখানে বাড়ির খাবার অ্যালাও নেই। গল্পের বই-খবরের কাগজ পড়তে দেওয়া হয় না। হার্ডকোর ক্রিমিনালও পড়ার সুযোগ পায়। জানি না কেন দেওয়া হল না। আদালতে বলব।'

এর আগেও জিজ্ঞাসাবাদ:
এর আগে শুক্রবার কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ৭ অক্টোবর  শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুজো মিটতেই কাঁথি থানার তলবি নোটিস পেয়ে শুক্রবার হাজির হন সৌমেন্দু অধিকারী।  দুর্নীতি এবং বেনামী সম্পত্তি সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ ঘণ্টারও বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তৃণমূলে থাকাকালীন প্রায় প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন সৌমেন্দু। কাঁথি পুরসভার দায়িত্বে থাকাকালীন পুরসভার পথবাতি বসানো থেকে শুরু করে, রাঙামাটি শ্মশানের জমি বিক্রি করে স্টল বিলি, সারদার ফাইল উধাও, কাঁথি প্রভাত কুমার কলেজে টেন্ডারে কারচুপি, পুরসভার ত্রিপল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলায় দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে বেনামে সৌমেন্দুর বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে।

আরও পড়ুন:  'মধ্যপ্রদেশের অ্যাকশন রিপ্লে পশ্চিমবঙ্গে', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সজল-সেলিম

সেরা শিরোনাম

SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget