এক্সপ্লোর

Puja Carnival 2024: পুজো কার্নিভালে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, চলে গিয়েছেন মুম্বই ; অনুপস্থিতির কারণ ঘিরে জল্পনা

Puja Carnival 2024: সাম্প্রতিক সময়ের নিয়ম মেনেই আজ রেড রোডে আয়োজিত হচ্ছে পুজো কার্নিভাল।

সৌমিত্র রায়, কলকাতা: রেড রোডে উৎসবের কার্নিভালে (Puja Carnival 2024) যাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজ সকালেই মুম্বই চলে গিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এই পরিস্থিতিতে কার্নিভালে যাওয়া সমীচীন হবে না বলেই মনে করছেন সৌরভ, খবর তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে।

সাম্প্রতিক সময়ের নিয়ম মেনেই আজ রেড রোডে আয়োজিত হচ্ছে পুজো কার্নিভাল। অতীতে সেই কার্নিভালে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। গত বছর তো তিনি সেখান থেকে বক্তব্যও রেখেছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। এবারও তাঁকে সেই কার্নিভালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল। তবে এবার তিনি সেখানে যাবেন না।

রেড রোডে একদিকে যেখানে আজ পুজো কার্নিভাল, সেখানে রানি রাসমণি অ্যাভিনিউয়ে চিকিৎসরা দ্রোহের কার্নিভাল ঘোষণা করেছেন। ধর্মতলায় মানব বন্ধন করবেন জুনিয়র চিকিৎসকদের। ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় ১০ দিনেরও অধিক সময় ধরে অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনেকেই সেই মঞ্চে আসছেন, ডাক্তারদের প্রতিবাদের প্রতি নিজেদের সমর্থন জানাচ্ছেন। এই কারণেই সৌরভ পুজো কার্নিভালে যাবেন না বলে ঠিক করেছেন। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানোর, তাঁদের অনশনের সমর্থন হিসাবেই তিনি পুজো কার্নিভালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সৌরভের ঘণিষ্ঠ মহল সূত্রে দাবি। 

আবার আরেক তরফে দাবি করা হচ্ছে মায়ানগরীতে প্রাক্তন ভারতীয় অধিনায়কের কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। সেই কারণেই সকাল সকাল মুম্বই উড়ে গিয়েছেন তিনি। সৌরভের কাল সকালে শহরে ফেরার কথা। 

মঙ্গলবারের জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরালো হল রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত। স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের ডাকা বৈঠকেও মিলল না সমাধান সূত্র। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা।রবিবার মুখ্যসচিবের ই-মেল, সোমবার স্বাস্থ্যভবনে বৈঠক কিন্তু মঙ্গলবারের 'কার্নিভাল লড়াই' নিয়ে, রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাতের সমাপ্তি তো দূর, তা আরও জোরাল হল! মঙ্গলবার রেড রোডে হবে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। সেদিনই রানি রাসমনি রোডে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। অর্থাৎ কার্নিভাল বনাম কার্নিভাল রবিবার চিকিৎসকদের সংগঠনকে ই-মেল করে রাজ্য় সরকারের কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভালের কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বেঙ্গালুরু টেস্টের আগেই ভারতীয় দলের পরিকল্পনা ফাঁস করলেন অধিনায়ক রোহিত! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget