এক্সপ্লোর

South 24 Paragana : ঘূর্ণিঝড় ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার মোকাবিলায় তৎপরতা দক্ষিণ ২৪ পরগনায়

কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, রায়দিঘি, গোসাবা, কুলতলি, ক্যানিং, বাসন্তী এলাকায় পুলিশ, মৎস্য দফতর ও পঞ্চায়েতের পক্ষ থেকে লাগাতার মাইকে প্রচার চালানো হচ্ছে।

জয়দীপ হালদার, কাকদ্বীপ(দক্ষিণ ২৪ পরগনা) : ঘূর্ণিঝড় গুলাব ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার মোকাবিলায় তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বিশেষ করে সুন্দরবনের প্রত্যেকটি ব্লকের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা, রায়দিঘি, গোসাবা, কুলতলি, ক্যানিং, বাসন্তী এলাকায় পুলিশ, মৎস্য দফতর ও পঞ্চায়েতের পক্ষ থেকে লাগাতার মাইকে প্রচার চালানো হচ্ছে। প্রতিটি পঞ্চায়েতে শুকনো খাবার, তার্পোলিন মজুত করা হয়েছে। জলের পাউচ মজুত করা হয়েছে। সেচ, বিদুৎ ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের বিশেষভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি উলগানাথন।

ইতিমধ্যে জেলার সব বন্দরে ফিরে এসেছে মৎস্যজীবীদের ট্রলার। মৎস্য দফতরের পক্ষ থেকে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র বা নদীতে যেতে নিষেধ করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের ২৫ সদস্যের একটি দল কাকদ্বীপ পৌঁছে গেছে। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। 

এদিকে এলাকার বিডিও দিব্যেন্দু সরকার নিজেও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ঘূর্ণি ঝড়ের সতর্কবার্তা দেওয়া হচ্ছে মৌসুনী দ্বীপের বাসিন্দাদের। নামখানা ব্লক আধিকারিক শান্তনু সিংহ ঠাকুর উপকূলবর্তী প্রতিটি এলাকার মানুষকে সতর্ক করছেন। প্রয়োজনে ফ্লাড সেন্টার, স্কুল বা পাকা বাড়িতে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রবিবার থেকে ঝড়- বৃষ্টি শুরু হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। সুন্দরবনের বাসিন্দারা আবারও দুর্যোগের আশঙ্কায় রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসনও।

আজ সকাল থেকে ঝরখালি কোস্টাল থানার পক্ষ থেকে মৎস্যজীবী থেকে সাধারণ মানুষকে মাইকিং করে সাবধান করা হচ্ছে। পাশাপাশি গোসাবা ব্লকের গোসাবা, ছোট মোল্লাখালি, কচুখালিতে গোসাবা ব্লক প্রশাসনের উদ্যোগে প্রচার শুরু হয়েছে।

আরও পড়ুন ; নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে গভীর নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সূত্রের খবর, আগামীকাল বিকেলে এই ঘূর্ণিঝড় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে। এর জেরে রাজ্যেও ফের বৃষ্টি শুরু হবে। আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। কাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। অতি বৃষ্টিতে নদীগুলির জলস্তর বাড়ায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলেও ফের জল জমার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় আজ থেকে বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget