এক্সপ্লোর

Panchayat Election 2023 : মনোনয়ন শেষ হতেই ভাঙড় থেকে বেরিয়ে যায় প্রায় ৩৫টি গাড়ি, কারা ছিলেন তাতে ? ঘনাচ্ছে রহস্য !

Last Day Nomination : বৃহস্পতিবার, মনোনয়নের শেষ দিন, টানা ৩ ঘণ্টা ধরে অপারেশন চলে ভাঙড়ে !

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ভাঙড় : মনোনয়নে রক্তাক্ত ভাঙড় (Bhangar)। টানা তিন ঘণ্টা ধরে চলল বোমাবাজি, হিংসা। শোনা গেল গুলির শব্দ। মনোনয়ন শেষ হতেই এলাকা থেকে বেরিয়ে গেল একের পর এক গাড়ি। কারা ছিলেন ওই গাড়িতে ? ঘনাচ্ছে রহস্য। 

বোমা, গুলি, সন্ত্রাস, রক্তপাত, মৃত্যু ! ভাঙড়ের বারুদগন্ধ আকাশে তিন দিন ধরে এই শব্দগুলোই ঘোরাফেরা করেছে। মনোনয়নের ষষ্ঠীতে বলি হয়েছে তরতাজা প্রাণ। বৃহস্পতিবার, মনোনয়নের শেষ দিন, টানা ৩ ঘণ্টা ধরে অপারেশন চলে ভাঙড়ে ! বিজয়গঞ্জ বাজারে যখন বোমা-গুলি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, পুলিশ তখন ব্যস্ত সাংবাদিকদের আটকাতে। যে গলির সামনে সাংবাদিকদের আটকানো হয় তার ঠিক ১০০ মিটার দূরে তখন রীতিমতো তাণ্ডব চলছে।

দুপুর ২টো ৫ থেকে, একের পর এক বোমা গুলির শব্দে কেঁপে ওঠে ভাঙড়। এর পেছনে তৃণমূল নেতা হাকিমুল ইসলাম ও ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি পরস্পরে এক অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

দুপুর তিনটে, অর্থাৎ, মনোনয়ন পর্বের শেষ দিনের শেষ মুহূর্ত, তখনই দেখা যায়, সকালে যে গলির মুখে সাংবাদিকদের আটকানো হয়েছিল সেই গলি থেকে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, ওই গাড়ির সামনে গিয়ে কথা বলতে দেখা যায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলকে। যেখানে দিনভর অশান্তি, রক্ত ঝরল। মনোনয়নের শেষে সেখান থেকে প্রায় ৩৫টা গাড়ি করে কারা বেরোল ? পুলিশের নজরই বা এড়াল কীভাবে ? উঠছে প্রশ্ন।

মনোনয়ন পর্বের শেষদিন সহ টানা চারদিন ধরে অশান্ত থাকল ভাঙড় (Bhangar)। কার্যত দৃষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ভাঙড়ে সন্ত্রাসের অভিযোগ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) সামনে ধর্নায় বসার পর নির্বাচন কমিশনার রাজীব সিনহার গাড়ি আটকে ক্ষোভ উগরে দেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। পাশাপাশি নিজের প্রাণনাশের আশঙ্কা করে কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তার আবেদনও জানান আইএসএফ বিধায়ক (ISF MLA)। তাঁর কথায়, 'রাজ্য পুলিশের বদনাম করতে চাই না। কিন্তু এত রাজনীতি সেখানে ঢুকে গেছে ও তাঁরা যা সমস্ত কাজকর্ম করছে বলতে বাধ্য হচ্ছি। তবে দেশে আইন-কানুন রয়েছে। আশা রাখি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভোট করানোর ভূমিকা নেবে রাজ্য পুলিশ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget