এক্সপ্লোর

Bhangar News: আরাবুলের গ্রেফতারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙড়ে বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

Arabul Islam: এক ISF কর্মীকে খুনের অভিযোগে আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে

রঞ্জিত হালদার, ভাঙড় : আরাবুল ইসলাম (Arabul Islam) গ্রেফতার হওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙড়ে উদ্ধার হল বোমা। ভাঙড়ের (Bhangar) পোলেরহাটে আবর্জনার স্তূপ থেকে বোমা উদ্ধার (Bomb Recover) করল পুলিশ। যেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে, তার পাশেই রয়েছে পোলেরহাট হাইস্কুল। সেখানেই পোলেরহাট মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র। স্বাভাবিকভাবেই, বোমা উদ্ধারের পর পড়ুয়াদের মধ্যে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। গতকালই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)।

এক ISF কর্মীকে খুনের অভিযোগে গতকাল আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। ভাঙড় থেকেই তৃণমূল নেতা আরাবুলকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত আরাবুল। নির্বাচনের সময় বিশেষ করে অহরহ খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেই আরাবুলকেই গ্রেফতার করেছে পুলিশ। ISF কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়।

সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলার ঘটনার আঁচ এখনও রয়েছে রাজ্য রাজনীতিতে। ৩৪ দিন কেটে গেলেও, এখনও খোঁজ মেলেনি তৃণমূলের নেতা শেখ শাহজাহানকে। সেই নিয়ে তরজার মধ্যেই আরাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙড় দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। এলাকায় যথেষ্ট প্রভাবশালী হিসেবেই পরিচিত তিনি। (Arabul Islam Arrested)

পুলিশ সূত্রে খবর, উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেফতার করে। অতি সম্প্রতি ভাঙড় কলকাতা পুলিশের অধীনে এসেছে। সেই সূত্রে উত্তর কাশীপুরও। বৃহস্পতিবার সন্ধেয় সেখানকার পুলিশই আরাবুলকে গ্রেফতার করে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের শেষ দিন ISF কর্মীকে খুনে অভিযুক্ত আরাবুল। সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। (ISF Worker Murder Case)

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, গত বছর ১৫ জুন এক ISF কর্মী খুন হন। জানা যায়, ওই আইএসএফ কর্মীর নাম মইনউদ্দিন মোল্লা। এতদিন সেই নিয়ে তদন্ত চলছিল, তাতেই আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি, আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। আরাবুলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় আরাবুলের বিরুদ্ধে সরব হন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। আরাবুল এবং তাঁর সাঙ্গপাঙ্গরা তাঁকে ভাঙড়ে ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন নৌশাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget