এক্সপ্লোর

Narendrapur: CBI-এর দাবিতে আগেই আদালতে পরিবার, নরেন্দ্রপুরে যুবক খুনে ১ মাস ১০ দিনের মাথায় প্রথম গ্রেফতার !

CBI Demand in Murder Case: গত ১৪ অগাস্ট, রাত ১২ টা ১৫ মিনিট নাগাদ, কুমড়োখালি মোড়ের কাছে নরেন্দ্রপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে শ্যুটআউটের ঘটনা ঘটে

হিন্দোল দে, নরেন্দ্রপুর : নরেন্দ্রপুরে (Narendrapur) যুবক শাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় ১ মাস ১০ দিনের মাথায় প্রথম গ্রেফতার। গতকাল রাতে কুলতলির মেরিগঞ্জের বাসিন্দা অভিজিৎ নস্করকে গ্রেফতার করেছে বারুইপুর (Baruipur) পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ। গত ১৪ অগাস্ট, বাড়ির সামনেই গুলি করে খুন করা হয় বছর ২৬-এর শাহিদকে।

পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনায় ৩ জন জড়িত। অভিজিৎ তাদের মধ্যে একজন। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার দিন শাহিদের কাছে লাখখানেকের বেশি টাকা ছিল। সেই টাকা লুঠ করতেই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।

গত ১৪ অগাস্ট, রাত ১২ টা ১৫ মিনিট নাগাদ, কুমড়োখালি মোড়ের কাছে নরেন্দ্রপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলি করে খুন করা হয় শাহিদ মণ্ডল নামে ২৬ বছরের যুবককে। শাহিদ বাবার ব্যবসা দেখাশোনা করতেন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও ব্যবসার টাকা কালেকশন করে স্কুটারে করে ফিরছিলেন যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে ৩ দুষ্কৃতী। তাদের সবার মাথায় হেলমেট ছিল।

পরিবারের দেওয়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, ২ জন রাস্তায় দাঁড়িয়ে। কিছুক্ষণ পর বাইক ঘুরিয়ে ইএম বাইপাসের দিকে যায় তাঁরা। এরপর ফিরেও আসে। শাহিদ মণ্ডল সেখানে পৌঁছনোর পরই গুলি চালায় তারা। এরপর পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

ঘটনায় খুনের মামলাও রুজু করা হয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফে। কিন্তু, ঘটনার পর ১ মাস কেটে গেলেও, নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের মৃতের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে ওঠে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। আইসি নরেন্দ্রপুর ও এসপি বারুইপুরের বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা। এরই মাঝে বদল করা হয় বারুইপুর পুলিশ জেলার সুপারকেও। দায়িত্ব পান পলাশ ঢালি। তাঁর নেতৃত্বে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছিল। এদিকে বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর দ্বারস্থ হয় নিহতের পরিবার।

অবশেষে গতকাল ঘটনায় ১ মাস ১০ দিনের মাথায় যুবক শাহিদকে খুনের ঘটনায় প্রথম গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে খবর, ধৃত অভিজিৎ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget