এক্সপ্লোর

South 24 Paragana : তাবিজ দিয়ে কিডনির রোগীকে সুস্থ করার প্রতিশ্রুতি ! স্বামী ও টাকা খুইয়ে সর্বস্বান্ত মহিলা

Jibantala : চেয়েছিলেন স্বামীকে সুস্থ করতে। বদলে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব তো হারালেনই, বাঁচাতে পারলেন না স্বামীকেও

রঞ্জিত হালদার, জীবনতলা : কিডনির সমস্যায় আক্রান্ত রোগীকে তাবিজ দিয়ে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি। অন্ধ বিশ্বাসের জেরে ৭ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

চেয়েছিলেন স্বামীকে সুস্থ করতে। বদলে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব তো হারালেনই, বাঁচাতে পারলেন না স্বামীকেও। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় কুসংস্কার।
কিডনির সমস্যায় আক্রান্ত রোগীকে তাবিজ দিয়ে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার এক বাসিন্দার বিরুদ্ধে। 

গত ১৭ মে মৃত্যু হয় বারুইপুরের সূর্যপুরের বাসিন্দা ইউসুফ সর্দারের। মৃতের স্ত্রীর দাবি, চলতি বছরের শুরুতে স্বামীর কিডনির সমস্যা ধরা পড়ে। বারুইপুর হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় একদিন অটোতে পরিচয় হয় নুরুজ্জামান সিরাজ নামে এক ব্যক্তির সঙ্গে। 

মৃতের স্ত্রীর অভিযোগ, ইউসুফের অসুস্থতার কথা জানতে পেরে নুরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালিসিসের প্রয়োজন নেই। তিনিই জলপড়া, তাবিজ দিয়ে ইউসুফকে সুস্থ করে তুলবেন। তবে এই তাবিজ দেওয়ার কথা পরিবারের কাউকে জানালে, মৃত্যু হবে ইউসুফের। ক্ষতি হতে পারে পরিবারের অন্যান্য সদস্যদেরও।

মৃতের স্ত্রীর অভিযোগ, জমি-সোনার গয়না বিক্রি করে, ধার নিয়ে অভিযুক্ত নুরুজ্জামান সিরাজকে ৭ লক্ষ টাকা দিয়ে তাবিজ নেন তিনি। কিন্তু, স্বামীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। ১৭ মে মৃত্যু হয় স্বামীর। মৃতের স্ত্রীর দাবি, পরে পাওনাদাররা বাড়িতে এসে টাকা চাইলে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এরপরই অভিযোগ দায়ের করা হয় বারুইপুর থানায়। অভিযুক্ত নুরুজ্জামান সিরাজকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগকারী ও মৃতের স্ত্রী নুরনাহার বিবি বলেন, কাউকে জানাতে বারণ করে। সেই ভয়ে কাউকে জানাইনি।

অভিযুক্ত নুরুজ্জামান সিরাজ বলেন, আমি তাবিজ জলপড়া দিয়েছিলাম। হাসপাতালে যেতে বারণ করিনি। টাকা নিয়েছি। 

কুসংস্কারে বিশ্বাস না করে স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো মৃত্যু এড়ানো যেত। এখন একটাই আক্ষেপ স্ত্রী নুরনাহারের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের কী বার্তা ?
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের কী বার্তা ?
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget