News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।
LIVE

Background
তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ। অধরা মালিক, অনিচ্ছাকৃত খুনের মামলায় ছেলে গ্রেফতার। (Tarapith Fire)
নিশ্চুপ ফায়ার অ্যালার্ম। এমার্জেন্সি এক্সিট-ও বন্ধ! স্টিফেন কোর্টের ছায়া তারাপীঠে। সিঁড়িতেই পুড়ে একাধিকের মৃত্যু! কেউ বাঁচলেন গাছ, কার্নিস বেয়ে! (Tarapith Case)
থানার কাছেই হোটেলে মৃত্যুমিছিল! মানা হয়েছিল অগ্নি নির্বাপণ বিধি? আদৌ ছিল কোনও সরকারি নজরদারি? তারাপীঠ-দুর্ঘটনায় পরতে পরতে উঠছে প্রশ্ন।
তারাপীঠে হোটেলে পুড়ে ৯জনের মৃত্যু। আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৌশিকী অমাবস্য়ার আগে হোটেলে হোটেলে নজরদারিতে স্পেশাল অডিট টিম। (Suvendu Adhikari)
আশিসের নোটে দুর্নীতির প্রসঙ্গ। তারাপীঠের হোটেলকাণ্ডেও বিজেপির নিশানায় তৃণমূল জমানায় TRDA দুর্নীতি। ভালোরাই তো টার্গেট, পাল্টা সৌগত। (Asish Banerjee Death)
'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যুতে তোলপাড়। বাড়িতে গেল ফরেন্সিক। তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে ঋতব্রতর চিঠি। (TMC News)
নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন। আরও ২জন গ্রেফতার।জেল থেকেই তৃণমূল নেতার চক্রান্ত, অভিযোগ কংগ্রেসের। ভবানী ভবন অভিযান। (CJP News)
যন্তর মন্তরের আন্দোলনে যোগ দেওয়ায় বাঁকুড়ায় CJP নেতার বাবাকে পিটিয়ে খুন।দোষীদের শাস্তি চেয়ে ইন্দাস গেলেন আশুতোষ রাঙ্কা থেকে বাম-কংগ্রেস নেতারা।
ক্ষতিপূরণ চাই না, বিচার চাই। বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা। একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণে শতরূপ। (Mamata Banerjee)
কলকাতা থেকে জেলা। ডিম বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা। আত্মরক্ষায় পিস্তল চান কীর্তি আজাদ। বললেন, ‘বিজেপির লোকেরা ডিম কিনে দিয়ে আমাদের দিকে ছুড়ছে। নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি।’
বিদেশ যাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগে হাইকোর্টে অভিষেক। বিধায়কদের সই জালিয়াতি মামলা, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ।
শালবনি জমি প্রতারণার মামলায় ফের অভিষেকের PA-কে সিআইডি তলব। নবম দিনে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট নন গোয়েন্দারা।
পুর-নিয়োগে দুর্নীতি, সিবিআই স্ক্যানারে আধিকারিকরা। দঃ দমদমের ৫ অফিসারকে জিজ্ঞাসাবাদ। কামারহাটি-বরানগর-সহ আরও ৬ পুরসভায় যাচ্ছে নোটিস।
ঝাড়গ্রামের পরে এবার হাওড়া। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ব্যাঁটরা থানার SI গ্রেফতার। শুভেন্দু বললেন, ‘২জন ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি...কেউ ছাড় পাবে না।’
তোলাবাজি, কাটমানি বন্ধে ফের কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বললেন, ‘কেউ ১ টাকা চাইলেই খবর দেবেন। কোনও কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট চলবে না।’
বিজেপির জাতীয় টিমে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন। সাধারণ সম্পাদক হলেন বিপ্লব দেব-ও। শক্তিশালী হবে দল, নতুনরা কাজ করবে মানুষের স্বার্থে, বার্তা প্রধানমন্ত্রীর।
নিতীন নবীনের নতুন টিম। জাতীয় সম্পাদক হলেন মনোজ টিগ্গা, সহ সভাপতি মধুছন্দা কর। অমিত মালব্যকে সরিয়ে আইটি সেলের প্রধান দীপক মাহাস্কে।
২০২৭-এর ৯ মে মুখ্যমন্ত্রিত্বের এক বছর পূরণ, সেদিনই পরীক্ষায় বসব। পুরুলিয়ার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর।
মালদা জেলা পরিষদে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস। বিক্ষুব্ধদের আনা অনাস্থা প্রস্তাব পাস। ভোটাভুটিতে গরহাজির থাকল বিজেপি।
রঘুনাথপুরে অমিত মেটালিক্সের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন।তৈরি হবে ৫ হাজার কর্মসংস্থান। স্থানীয়দের দিতে হবে অগ্রাধিকার, বললেন মুখ্যমন্ত্রী।
ছাত্র-যুবের চাপের মুখে মাথা নোয়াল ইন্ডি জোটের ঝাড়খণ্ড সরকারও। প্রশ্ন ফাঁস-বিতর্কে ২০১৪ থেকে জোড়া সরকারি পরীক্ষাই বাতিল। সিবিআইয়ের দাবিতে অনড় আন্দোলনকারীরা।
পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তি, কোচবিহার থেকে আরও একজন গ্রেফতার। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম করে তথ্য চুরি, অনুমান STF-র।
স্বাধীনতা দিবসে নাশকতার ছক ছিল শাহজাদ ভাট্টি গ্যাংয়ের। বানচাল করেছেন গোয়েন্দারা। ১৪ রাজ্য থেকে গ্রেফতার ২০০ জন। পোস্ট অমিত শাহের।
নিম্নচাপের জেরে বেহাল দক্ষিণবঙ্গ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। কালও পশ্চিমাঞ্চলে চলবে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ উত্তরে।
মনসা পুজো উপলক্ষ্যে কাল বাঁকুড়া-পুরুলিয়ায় সরকারি ছুটি। বন্ধ থাকবে সমস্ত দফতর। শুভেন্দু বললেন, ‘উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে...আগের সরকার যা করেনি, তা করতে চলেছে এই সরকার।
বাবা হলেন গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়। পুত্র সন্তান এল অনুপম রায় এবং প্রস্মিতা পালের সংসারে।
Bhowanipore News: বুলডোজার চলল ভবানীপুরে ভারতীয় মজদুর সংঘের কার্যালয়েও
বুলডোজার চলল ভবানীপুরে ভারতীয় মজদুর সংঘের কার্যালয়েও। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে ফুটপাত দখল করে থাকা কয়েকটি দোকান, ক্লাব এবং টাউন সেন্ড রোডের এই শ্রমিক সংগঠনের কার্যালয়টি ভেঙে দেয় পুরসভা।
Samik Bhattacharya: 'দরকার হলে দল থেকে বের করে দেওয়া হবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য শমীক ভট্টাচার্যের, নিশানায় কারা?
কাটমানি-সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন কয়েকদিন আগেই। আর রবিবার নিউটাউন কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে সুর আরও চড়ালেন বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, তিনি বলেন, "অনেক বিধায়ক সম্পর্কেই অভিযোগ আসছে, তাঁরা অন্য়ায় কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এগুলো বরদাস্ত করা হবে না। দরকার হলে পার্টি থেকে বের করে দেওয়া হবে। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন খান ২০ বিধায়ক চলে গেলে আমাদের কোনও অসুবিধা হবে না"। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।





















