এক্সপ্লোর

South 24 Paraganas: ভোটের আগেই রাজ্য রাজনীতি উথালপাথাল, মহেশতলা পুরসভায় তৃণমূলের প্রার্থী নিয়ে বিভ্রান্তি

South 24 Paraganas News: মহেশতলা পুরসভায় বিভ্রান্তির ছবি। তৃণমূলের প্রথম তালিকা এবং চূড়ান্ত তালিকা, দু'টিতেই ৩৪ নম্বর ওয়ার্ডে নাম ছিল জগন্ময় পালের। কিন্তু, তিনি মনোনয়নই পেশ করেননি।

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগণা: মহেশতলা পুরসভাতেও তৃণমূলের (TMC) প্রার্থী-বিভ্রান্তির ছবি। ৩৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন দিলেন না তৃণমূলের দুই তালিকায় নাম থাকা প্রার্থী। আর মনোনয়ন (Nomination) দিলেন যিনি, তাঁর নাম নেই কোনও তালিকাতেই।

দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার এবং বজবজ পুরসভায় শীর্ষ তৃণমূল নেতৃত্বের অনুমোদিত তালিকায় নাম থাকা একজন প্রার্থীও মনোনয়ন দেননি। ২ পুরসভার সবক'টি ওয়ার্ডে মনোনয়ন দিয়েছেন প্রথম তালিকার প্রার্থীরা। 

এই প্রেক্ষাপটে মহেশতলা পুরসভায় দেখা গেল অন্য ছবি। তৃণমূলের প্রথম তালিকা এবং চূড়ান্ত তালিকা, দু'টিতেই ৩৪ নম্বর ওয়ার্ডে নাম ছিল জগন্ময় পালের। কিন্তু, তিনি মনোনয়নই পেশ করেননি।

প্রার্থী তালিকায় নাম থাকা তৃণমূল নেতা জগন্ময় পালের কথায়, 'দুটো-একটা দেওয়াল লিখেছিলাম। সেটা মুছে দিয়েছে। মানুষ বিভ্রান্ত। নেতৃত্ব কী যে করছে বুঝছি না। আমি কেঁদে ফেলেছি। বৃদ্ধ বয়সে এই হ্যারাসমেন্ট না করলেই পারত! একটা দল থেকে দু’টো প্রার্থী হতে পারে নাকি!' 

আরও পড়ুন: Kolkata: বেহালা-মহেশতলা অঞ্চলে জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগী পুর প্রশাসন

তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন গোপাল সাহা। যাঁর নাম কোনও তালিকায় ছিল না। 

মনোনয়ন পেশকারী তৃণমূল প্রার্থী গোপাল সাহা, 'আমি টিম অভিষেকের সংগঠন চালাই। দুলাল দাস আমাকে পাঠিয়েছেন। আমার নেতৃত্ব বলেছে নমিনেশন দাও। পার্টি ঠিক করুক কী করবে? উচ্চনেতৃত্ব অ্যানেকসচার দিয়েছে।'

৩৫টি ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী। ৩টি ভেজাল, বলছেন প্রাক্তন পুরপ্রধান। ৩টি ওয়ার্ডে ২ জন করে তৃণমূল প্রার্থী হওয়ায় অস্বস্তি বাড়ছে দলের অন্দরে।

মহেশতলা পুরসভার প্রাক্তন পুরপ্রধান দুলাল দাস বলেন, 'দল যে লিস্ট দিয়েছে সেটাই অথেনটিক। ৩টে ভেজাল। কোথা থেকে অ্যানেকসচার ২ পেল, জানি না। দলীয় নির্দেশ ছাড়া একটা কাজও করিনি। শীর্ষ নেতৃত্বকে গোটাটা জানিয়েছি। দলের ভিতরে স্থানীয়ভাবে ক্ষোভ হচ্ছে।'

সব মিলিয়ে শতাধিক পুরসভায় ভোটের বেশ কিছুদিন দেরি থাকলেও, এখন থেকেই তা নিয়ে রাজ্য রাজনীতিতে উথালপাথাল চলছে। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget