এক্সপ্লোর

Kolkata: বেহালা-মহেশতলা অঞ্চলে জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগী পুর প্রশাসন

Kolkata News: পুর প্রশাসন সূত্রে খবর, শকুন্তলা পার্কে একটি ড্রাই সিজন পাম্পিং স্টেশন আছে। যেটি বর্ষা ছাড়া অন্য সময় জল সরানোর কাজে ব্যবহার করা হয়। সেই পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো হবে বলেও খবর।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বেহালা ও মহেশতলায় জমা জলের সমস্যা (waterlogging problem) মেটাতে এবার উদ্যোগ নিল পুর প্রশাসন। শকুন্তলা পার্কে একটি ড্রাই সিজন পাম্পিং স্টেশন (dry season pumping station) ঘুরে দেখলেন মেয়র পারিষদ তারক সিংহ। মহেশতলায় গ্রিন ফিল্ড সিটিতে পাম্পিং স্টেশনের জন্য জমি দেখছে পুরসভা।

বর্ষায় জল যন্ত্রণাই নিয়তি বেহালা ও মহেশতলার বেশ কিছু এলাকার। গোড়ালি, হাঁটু, কোমর জলে ওই সব এলাকার বাসিন্দাদের বর্ষায় বেশ কিছুদিন কাটাতে হয়। এই পরিস্থিতিতে বেহালা ও মহেশতলার তিনটি ওয়ার্ডের জল সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে পুর প্রশাসন। বৃহস্পতিবার বেহালার শকুন্তলা পার্ক ও মহেশতলার গ্রিন ফিল্ড সিটি ঘুরে দেখেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ। তাঁর সঙ্গে ছিলেন মহেশতলা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাস ও কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালবিকা বৈদ্য।  

পুর প্রশাসন সূত্রে খবর, শকুন্তলা পার্কে একটি ড্রাই সিজন পাম্পিং স্টেশন আছে। যেটি বর্ষা ছাড়া অন্য সময় জল সরানোর কাজে ব্যবহার করা হয়। সেই পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো হবে, যাতে সেটি বর্ষার জমা জলও বের করতে পারে। এছাড়া গ্রিনফিল্ড সিটিতে জমি দেখছে পুরসভা, সেখানে একটি পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। এই সব প্রকল্প কার্যকর হলে বেহালায় কলকাতা পুরসভার ১২৭ ও ১২৮ নম্বর ওয়ার্ড ও মহেশতলার ১৪ নম্বর ওয়ার্ডে নিকাশি সমস্যা অনেকটাই মিটবে বলে পুর প্রশাসন সূত্রে দাবি। 

আরও পড়ুন: South Kolkata Illegal Cafeteria : ফুটপাথ দখলমুক্ত করতে পদক্ষেপ, দক্ষিণ কলকাতায় সরেজমিনে হানা দিয়ে ক্যাফেটেরিয়া বন্ধের নির্দেশ

খিদিরপুর এলাকাতেও জল জমার সমস্যা নিয়ে চিন্তিত পুরসভা। কিন্তু পুরসভা সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, তাদের কাজের জন্য খিদিরপুর এলাকায় নিকাশি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন। তারক সিংহ বলেন, 'আমরা খিদিরপুরে বাইপাস করে কী করা যায় দেখছি'।

আগামী ১৬ ফেব্রুয়ারি মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে খিদিরপুর নিয়ে বৈঠক রয়েছে পুরসভার। এখন দেখার, সেই বৈঠক থেকে কী সমাধানসূত্র বের হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget