এক্সপ্লোর

South 24 Paraganas: গোসাবায় দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা না অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ

South 24 Paraganas: পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে গোসাবা থানার পুলিশ।

শান্তনু নস্কর, গোসাবা: দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ল। ওই এলাকার পাখিরালয় হাই স্কুলের সামনে শনিবার গভীর রাতে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়।

গোসাবা থানা পাখিরালয় হাই স্কুলের সামনে ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় তাঁরা পাশে একটি ভাঙাচোরা বাইক পড়ে থাকতেও দেখেন। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে গোসাবা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে পৌঁছয়। তাঁরা এরপর ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গোসাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

মৃত দুই ব্যক্তির নাম সাদ্দাম শেখ ও ভরত দাস। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনা আদৌ এটি নিছক পথ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, বা অন্য কারও হাত রয়েছে কি না তা খতিয়ে দেখছে গোসাবা থানায় পুলিশ। আজ দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

আরও পড়ুন: South 24 Paraganas: বাজি ফাটানোর প্রতিবাদ করায় পরীক্ষার্থীকে এলোপাথাড়ি ব্লেডের আঘাত, গ্রেফতার ২ অভিযুক্ত

অন্যদিকে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনাও। দুর্ঘটনায় জখম হয়ে বসে গিয়েছেন বাড়িতে। তাতে দুনিয়ার চিন্তা ভর করেছে মাথায়। ভুগতে শুরু করেছিলেন মানসিক অবসাদে। তার জেরে হাওড়ায় আত্যহত্যার চেষ্টা ব্যবসায়ীর। কোনও রকমে প্রাণরক্ষা।

ডুমুরজলা এলাকার (Dumurjala News) ঘটনা। সেখানকার এইচআইটি কোয়ার্টারে বসবাস অরূপ পালের। নিজের খাবারের দোকান চালান তিনি। তা থেকে যা আয় হয়, তা দিয়েই চলে সংসার। কিন্তু দিন পাঁচেক আগে দুর্ঘটনার কবলে পড়ে পা ভেঙে যায় তাঁর। তাতে কাজ ছেড়ে বাড়িতে বসে যেতে হয়েছে। তাই সংসার চালানোর দুশ্চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছিল তাঁকে। সেই থেকেই চরম পদক্ষেপ করতে উদ্যত হন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget