এক্সপ্লোর

South 24 Pargana Arms Factory: কলকাতা পুরভোটের আগে অস্ত্র কারখানার হদিশ, আগ্নেয়াস্ত্র-সহ উদ্ধার অস্ত্র তৈরির সরঞ্জাম

আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স চক্রের পর্দাফাঁস করল সিআইডি বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৬ জন। ধৃতদের থেকে উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ৫টি জাল লাইসেন্স।

দক্ষিণ ২৪ পরগনা:  কলকাতা পুরভোটের (Kolkata Municipality Vote) আগে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) মিলল অস্ত্র কারখানার (Arms Factory) হদিশ। উদ্ধার বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার শরৎ সর্দারের বাড়িতে চলছিল অস্ত্র কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার তরফে গতকাল রাতে অভিযান চালিয়ে তারক কর্মকার নামে একজনকে গ্রেফতার করা হয়। ভাঙড়ের বাসিন্দা ওই ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর। কারখানার মালিক-সহ বাকিরা পলাতক। 

আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স চক্রের পর্দাফাঁস করল সিআইডি বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৬ জন। ধৃতদের থেকে উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ৫টি জাল লাইসেন্স। বাজেয়াপ্ত বিভিন্ন সরকারি দফতরের নামে করা জাল স্ট্যাম্প, সিল। কলকাতার বিভিন্ন বেসরকারি সিকিওরিটি এজেন্সির সঙ্গে যুক্ত ধৃতরা। 

উল্লেখ্য, রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে এদিন। এই ঘটনায় গ্রেফতার দুই যুবক। মালদা ডিআরএম অফিস থেকে ওই দুই যুবককে আটক করে আরপিএফ। পরে তাদের গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণা চক্রে আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।                

রেলের গ্রুপ সি পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ টাকা দাবি করেন ব্যান্ডেল এর বাসিন্দা কামেশ্বর সিংহ। দাবিমতো ১ লক্ষ ১৫ হাজার টাকা পেমেন্টও করা হয়। চাঁচোল-এর বাসিন্দা জ্যোতির্ময় পান্ডেকে নিয়োগ পত্র পাঠানো হয় মেল মারফত। গতকাল চাকরিতে নিযুক্ত হওয়ার পর আরও পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হয় জ্যোতির্ময় পান্ডে এবং তাঁর মা রুমা পান্ডের। 


মালদা ডিএম অফিসের কাজে নিযুক্ত করতে আসা ২ যুবককে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আটক করেন তারা। খবর দেওয়া হয় আর পি এফ এ। ওই দুই যুবককে আটক করে আরপিএফ। তাদের জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য। ওই যুবক ও তার মা প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরে তাদের ইংরেজবাজার থানায় পাঠানো হয়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবকের মা। এরপরে ইংরেজবাজার থানার পুলিশ আজাদ কুমার ও মোহাম্মদ ঈসা খান নামে দুই যুবককে গ্রেফতার করে। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget