এক্সপ্লোর

Bhangar: সিদ্ধান্ত প্রত্যাহার, ভাঙড়ে আজ হচ্ছে না আরাবুলের 'শান্তি মিছিল'

ভাঙড়ে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না আগেই জানায় পুলিশ। যদিও পুলিশের নির্দেশের তোয়াক্কা না করেই মিছিলের ডাক দিয়েছিলেন আরাবুল।

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আজ হচ্ছে না আরাবুলের (Arabul Islam) 'শান্তি মিছিল'। রাজ্য নেতৃত্বের নির্দেশেই প্রত্যাহার করা হয়েছে মিছিলের সিদ্ধান্ত। এমনটাই জানালেন ভাঙড়ের (Bhangar) তৃণমূল নেতা (TMC Leader) আরাবুল ইসলাম। ভাঙড়ে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না আগেই জানায় পুলিশ। যদিও পুলিশের নির্দেশের তোয়াক্কা না করেই মিছিলের ডাক দিয়েছিলেন আরাবুল।

ঠিক কী হয়েছিল: সম্প্রতি ISF-তৃণমূল (TMC) সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভাঙড়ে (Bhangat) । ঘটনায় আহত হয় ২ পক্ষের বেশ কয়েকজন। গত শুক্রবার রাতে দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়। তৃণমূলের অভিযোগ তাঁদের উদ্দেশ্য়ে কটূক্তি করে ISF কর্মীরা। পাল্টা ISF-এর দাবি, তাঁরা দলীয় পতাকা লাগাতে গেলে, মারধর করে তৃণমূল। দুপক্ষের মধ্যে ব্য়াপক ইটবৃষ্টি হয়। ইটের আঘাতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

এখনও পর্যন্ত গ্রেফতার ৪৬: উল্লেখ্য  ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় প্রথমে ৪৩ জনকে গ্রেফতার করে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের লালবাজারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সংবাদমাধ্যম ও ভাইরাল হওয়া ফুটেজ দেখে ৪৩ জনকে চিহ্নিত করা হয়। অশান্তি, ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃত আইএসএফ কর্মীর বিরুদ্ধে। গতকাল ISF-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশের সামনেই ব্যাপক সংঘর্ষে জড়ায় দুই দল! ইটবৃষ্টি, বোমাবাজি, এমনকি গুলি চলার অভিযোগও উঠেছে। ঘটনায় আহত হয়েছে একাধিক আইএসএফ ও তৃণমূল কর্মী। তৃণমূলের পার্টি অফিসের পাশাপাশি ভাঙচুর হয়েছে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়িতেও।  অন্যদিকে ধর্মতলায় আইএসএফ-পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ গ্রেফতার ১৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা কলকাতা পুলিশের।

এর পর তৃণমূল আইএসএফ সংঘর্ষের ঘটনায় আরও ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে, গতকাল রাতে, কাশীপুর থেকে শেখ ফিরোজ নামে ১ আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। আজ ভোরে লেদার কমপ্লেক্স থানা থেকে আরেক আইএসএফ কর্মী গ্রেফতার হয়। এই নিয়ে, ভাঙড়কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মোট ৪৬ জন ISF কর্মী-সমর্থককে।  

ভাঙড়ে বোমা উদ্ধার: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে ফের উদ্ধার হয় বোমা। গত রবিবার সকালে গাজিপুরে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির কাছে একটি ব্যাগ ও একটি বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হয়।
ঘটনাস্থলে পৌঁছেছে কাশীপুর থানার পুলিশ। ঘটনায় ৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কী উদ্দেশ্যে এই বোমা মজুত রেখেছিল? খতিয়ে দেখা হচ্ছে। গতকালই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget