এক্সপ্লোর

Canning News: মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের কথায়, পাতা, গাঁজা, ২ নম্বরি ব্যবসা লোটো, ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় চলছে। পুলিশকে দোষ দিচ্ছি। পুলিশ, পুরোপুরি ইন্ধন আছে।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargana) ক্যানিংয়ে (Canning) মাদক কারবারের প্রতিবাদ করায় এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হামলার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। এলাকায় মাদক কারবারের রমরমার জন্য পুলিশকেই দায়ী করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক (TMC)।

ক্যানিং পশ্চিমের তৃণমূল (TMC) বিধায়ক পরেশরাম দাসের কথায়, পাতা, গাঁজা, ২ নম্বরি ব্যবসা লোটো, ক্যানিংয়ের (Canning) বিভিন্ন জায়গায় চলছে। পুলিশকে দোষ দিচ্ছি। পুলিশ, পুরোপুরি ইন্ধন আছে। এই বিভিন্ন রকম বেআইনি ব্যবসার জন্য। 

বেআইনি কারবারের রমরমা: মাদক-সহ বেআইনি কারবারের রমরমা চলছে পুলিশের ইন্ধনে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ শাসক দলেরই এক বিধায়ক! দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের এই দাবিকে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায়। শনিবার সকালে ক্যানিংয়ের পূর্ব বয়ার সিং গ্রামে এক মহিলার আক্রান্ত হওয়া নিয়েই ঘটনার সূত্রপাত।

স্থানীয় সূত্রে খবর, মোজাম মোল্লা নামে গ্রামের এক বাসিন্দা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছেন। প্রতিবেশীর এই কর্মকাণ্ড নিয়ে একাধিকবার সরব হন এক গৃহবধূ। অভিযোগ, মাদক কারবারের প্রতিবাদ করায় আগে হুমকির মুখে পড়েছিলেন মহিলা। এদিন সকালে ওই বধূ যখন মাঠে যান, তখন তাঁর ওপর চড়াও হন মোজাম মোল্লা। সঙ্গে ছিলেন মোজামের স্ত্রী ও ছেলে।তিনজন মিলে প্রতিবাদী গৃহবধূর মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারেন বলে অভিযোগ।

মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ননদও: ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, গৃহবধূর ওপর হামলার অভিযোগে মাদক কারবারির স্ত্রীকে আটক করা হয়েছে। এদিকে এই ঘটনা সামনে আসতেই এলাকায় মাদক কারবার নিয়ে পুলিশকে তুলোধনা করেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের কথায়, এর আগে আমি SDPO, IC, SP থেকে আরম্ভ করে সব জায়গায় জানিয়েছি। কিন্তু ক্যানিংয়ের বুকে বিভিন্ন অঞ্চলে লোটো ব্যবসা চলছে। বেআইনি। বিভিন্ন অঞ্চলে পাতা বিক্রি চলছে। ক্যানিং থানার আগের বড়বাবু যিনি ছিলেন, একজন পাতা ব্যবসায়ীকে ধরে নিয়ে এসেছিলেন। ১ লক্ষ টাকা থানা থেকে নিয়ে উনি আবার সেই পাতা ব্যবসায়ীকে ছেড়ে দেন। আমি SP-কে জানিয়েছি। সব জায়গায় জানিয়েছি। কোনও কাজ হয়নি।

তৃণমূল বিধায়কের দাবি প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বিধায়কের তোলা অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে। এই ঘটনায় কোনও পুলিশকর্মী যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মাটি মাফিয়ার দৌরাত্ম্যের জন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছিলেন মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় ও উত্তর ২৪ পরগনার আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। এবার মাদক কারবারের জন্য পুলিশকে আক্রমণ করলেন শাসক দলের আরেক বিধায়ক।

আরও পড়ুন: Booster Dose: করোনার বুস্টার ডোজ নিতে অনীহা কলকাতায়! কারণ অনুসন্ধানে তৎপর পুরসভা

 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget