এক্সপ্লোর

Booster Dose: করোনার বুস্টার ডোজ নিতে অনীহা কলকাতায়! কারণ অনুসন্ধানে তৎপর পুরসভা

Corona Booster Dose: কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে মোট বাসিন্দার সংখ্যা যেখানে প্রায় ৪৫ লক্ষ, সেখানে ২১ মার্চ পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন ৪ লক্ষের বেশি শহরবাসী।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: করোনার (Corona) বুস্টার ডোজ (Booster Dose) নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায় (Kolkata)। ২১ মার্চ পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন ৪ লক্ষের সামান্য বেশি! কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশনে তথ্য প্রকাশ করে জানালেন ডেপুটি মেয়র। ষাটোর্ধ্বরা কেন বুস্টার নিতে আগ্রহ দেখাচ্ছেন না, পুরসভার তরফে শুরু হয়েছে কারণ অনুসন্ধান।

করোনার বুস্টার ডোজে অনীহা: দেশে ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। গত মার্চের পর রাজ্যে ফের একশোর গণ্ডি ছাড়িয়েছে দৈনিক করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোন আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০ জন। এই পরিস্থিতিতে শহরবাসীর বুস্টার ডোজ নেওয়ার অনীহা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। শনিবার ছিল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। সেখানে ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ অতীন ঘোষ জানিয়েছেন, বুস্টার ডোজ নিতে শহরবাসীদের অনেকেই অনীহা প্রকাশ করছেন। বয়স্কদের মধ্যে বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

কী বলছে কলকাতা পুরসভা? কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে মোট বাসিন্দার সংখ্যা যেখানে প্রায় ৪৫ লক্ষ, সেখানে ২১ মার্চ পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন ৪ লক্ষের বেশি শহরবাসী। করোনা ভীতি চলে যাওয়া বুস্টারে অনীহার অন্যতম কারণ বলে মনে করছে কলকাতা পুরসভা।  কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ (স্বাস্থ্য বিভাগ) অতীন ঘোষ বলেন, “এই প্রবণতা অত্যন্ত মারাত্মক। বড়সড় সমস্যা ডেকে আনতে পারে। বয়স্ক মানুষজন সরাসরি বলে দিচ্ছেন করোনা নেই, তাই বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন নেই। বুস্টার ডোজ নেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে যে প্রচার দরকার ছিল প্রশাসনের তরফে, তা পুরোটা করে ওঠা যায়নি। আমরা চাই প্রচারের ক্ষেত্রে আরও জোর দেব।’’

করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও ষাটোর্ধ্বরা কেন বুস্টার নিতে চাইছেন না তার কারণ অনুসন্ধানে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের বয়স্কদের নাম, ঠিকানা ও ফোন নম্বর জোগাড় করা হচ্ছে। ফোন করে জানতে চাওয়া হচ্ছে বুস্টার না নিতে চাওয়ার কারণ।  কোথাও আবার বয়স্কদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন: Bankura News: রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget