এক্সপ্লোর

North 24 Pargana News: সুইসাইড নোটে প্রধানের সঙ্গে মনোমালিন্যের ইঙ্গিত, কীটনাশক আত্মঘাতী উপপ্রধান

ডিপ্রেশন? না কি, রাজনৈতিক দ্বন্দ্ব? তৃণমূল উপ প্রধানের আত্মহত্যা কারণ খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তৃণমূল (TMC) উপ প্রধানের রহস্যমৃত্যু। কীটনাশক খেয়ে আত্মঘাতী (Suicide) বলে প্রাথমিক তদন্তে অনুমান। সূত্রের খবর, সুইসাইড নোটে (Suicide) প্রধানের সঙ্গে মনোমালিন্যের ইঙ্গিত মিলেছে। মৃতের নাম দেবব্রত ভট্টাচার্য। তিনি ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে গ্রামের রাস্তা থেকে তৃণমূল নেতাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ডিপ্রেশন? না কি, রাজনৈতিক দ্বন্দ্ব? তৃণমূল উপ প্রধানের আত্মহত্যা কারণ খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এ নিয়ে মুখ খোলেনি মৃতের পরিবার ও তৃণমূল নেতৃত্ব। 

২ ছাত্রের মৃতদেহ উদ্ধার: বাগুইআটিতে অপহৃত ২ স্কুল ছাত্রেরই মৃতদেহ উদ্ধার। একজনের মৃতদেহ মিলল বসিরহাটে, আরেকজনেরও দেহ উদ্ধার হয়েছে। বাগুইআটির অপহৃত স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধার বসিরহাটে। এখনও খোঁজ মেলেনি আরেক কিশোরের। পলাতক অভিযুক্ত। অভিযুক্তের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। ১০-১২ দিন ধরে বসিরহাট পুলিশ মর্গে পড়ে মৃতদেহ, খবর সূত্রের। ২২ অগাস্ট বাগুইআটির জগত্‍পুর থেকে ২ কিশোরকে অপহরণের অভিযোগ। ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে এসএমএস, দাবি পরিবারের। টাকা না দিলে ২ কিশোরকে খুনের হুমকি অপহরণকারীর, অভিযোগ পরিবারের। ২৩ অগাস্ট বাগুইআটি থানায় অভিযোগ দায়ের পরিবারের। বসিরহাটে অপহৃত এক কিশোরের মৃতদেহ উদ্ধার। এখনও খোঁজ মেলেনি অপহৃত আরেক স্কুল পড়ুয়ার। পলাতক স্থানীয় অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ।

তৃণমূল ছাত্রনেতাকে মারধর: দক্ষিণ দমদমে (Suicide) মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে মারধরের অভিযোগ। প্রতিবাদে এলাকায় মিছিল করলেন তৃণমূল সমর্থকরা। পালটা মারের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কাউন্সিলর। দলীয় কোন্দলের জেরে মারধর বলে পাল্টা দাবি বিজেপির।

গণেশ পুজো উপলক্ষ্যে পিকনিকে মাইক বাজানো নিয়ে ধুন্ধুমার। তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। দক্ষিণ দমদমের কুণ্ডুবাগানে, গত কয়েকদিন ধরে, বিজেপি কর্মী সন্দীপ দত্তর সঙ্গীরা তাণ্ডব চালাচ্ছিলেন বলে অভিযোগ।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই সন্দীপ। গত রবিবার গণেশপুজো উপলক্ষ্যে পিকনিক করছিলেন বিজেপি কর্মীরা। অনেক রাত পর্যন্ত বাজছিল মাইক। অভিযোগ, তার প্রতিবাদ করায় তৃণমূলের ছাত্রনেতা দেবদীপ চক্রবর্তীকে মেরে মাথা, নাক ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূল ছাত্রনেতাকে মারধরের প্রতিবাদে, সোমবার দক্ষিণ দমদমে মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দেন এলাকার তৃণমূল কাউন্সিলর মুনমুন চক্রবর্তী।মারধরের অভিযোগ উড়িয়ে, বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। নাগেরবাজার থানায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত টিএমসিপি নেতা।  

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget