এক্সপ্লোর

Gas Leak: কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক, অসুস্থ বেশ কয়েকজন কর্মী

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ ২ দমকলকর্মীও। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ, ঘিরে ফেলা হয়েছে এলাকা। 

দক্ষিণ ২৪ পরগনা: কামালগাজির (Kamalgazi) কন্দর্পপুরে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক। ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক, অসুস্থ বেশ কয়েকজন কর্মী। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ ২ দমকলকর্মীও। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station), ঘিরে ফেলা হয়েছে এলাকা। 

কামালগাজির (Kamalgazi)  কন্দর্পপুরে ঠান্ডা পানীয়র কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক। তীব্র ঝাঁঝাল গ্যাসে অসুস্থ বেশ কয়েকজন কর্মী। আজ দুপুর পৌনে চারটে নাগাদ হঠাত্‍ই ঠান্ডা পানীয়র কারখানা থেকে ঝাঁঝাল গ্যাস বেরোতে থাকে। অসুস্থ হয়ে পড়েন বেশকয়েকজন কর্মী।

বেজে ওঠে সাইরেন, দৌড়ে কারখানা থেকে বেরোতে শুরু করেন কারখানার অন্যান্য কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। ঘিরে ফেলে গোটা এলাকা। পৌঁছয় দমকলও। এরপর যে জায়গা থেকে গ্যাস বেরোচ্ছিল, সেই জায়গাটি চিহ্নিত করে জল স্প্রে করতে থাকেন দমকল কর্মীরা। এরই মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঝাঁঝাল গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন ২ দমকলকর্মীও।

কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক করে বিপত্তি। তীব্র ঝাঁজালো অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। প্রায় তিন ঘণ্টার চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। দমকলের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা।

চারপাশ ধোঁয়ায় ভর্তি, গলগল করে বেরোচ্ছে গ্যাস। কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস (Ammonia Gas) লিক করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সোমবার, বিকেল ৪.৩০টে নাগাদ। আচমকা গ্যাসের গন্ধ বেরোতে শুরু করে, তখন কারখানার ভিতরেই ছিলেন অনেক কর্মী।

মুহূর্তের মধ্যে গলগল করে অ্যমোনিয়া গ্যাস (Ammonia Gas) বের হতে শুরু করে তীব্র ঝাঁজালো গন্ধে শুরু হয় চোখ জ্বালা, শ্বাসকষ্ট। তড়িঘড়ি কারখানা থেকে বের  করা হয় কর্মীদের। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। গ্যাসের তীব্রতা কমাতে জল স্প্রে করা হয়।

সাইরেন বাজিয়ে এলাকাবাসীকে অন্যত্র সরে যেতে বলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় আশেপাশের সব দোকানপাট। ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফের টিম। গ্যাসের তীব্রতায় প্রাথমিকভাবে অনেকে অসুস্থ বোধ করলেও গুরুতর কোনও সমস্যা হয়নি।  প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে পানীয়র কারখানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget