এক্সপ্লোর

Municipal Election 2022: গভীর রাতে বাড়িতে 'হামলা', বিজেপির নিশানায় তৃণমূল

Municipal Election 2022: তৃণমূলের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অভিযোগ করেছেন মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রদীপ কুমার শর্মা। তাঁর অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা।


জয়ন্ত রায়,মহেশতলা: রবিবার ভোট। শুক্রবারই শেষ হয়েছে প্রচারের সময়সীমা। প্রচারের শেষদিন পর্যন্তও উত্তপ্ত থাকল মহেশতলা পুর এলাকা। 

স্থানীয় বিজেপি প্রার্থীদের অভিযোগ, পুরভোটের জন্য তাঁদের প্রচারই করতে দেয়নি তৃণমূল। এর মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অভিযোগ করেছেন মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রদীপ কুমার শর্মা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর বাড়ির দরজায় লাথি মারার অভিযোগ করেছেন তিনি। প্রদীপ কুমার শর্মা বলেন, 'রাতে এসে আমার বাড়ির দরজায় লাথি মেরেছে। হুমকি দিয়েছে। ভোটের প্রচার যাতে না করি সেটাও বলেছে।' শুধু তাঁর বাড়িতেই নয়। ওই এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই রাতেই বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রদীপ কুমার শর্মা।  

প্রার্থীর আরও অভিযোগ, তাঁর এক দলীয় কর্মীর বাইকে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এলাকায় প্রচারের জন্য লাগানো বিজেপির পতাকা ও প্রচারের হোর্ডিংও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। ভোটের দিনও রিগিংয়ের আশঙ্কা করেছেন প্রার্থী।     

যদিও সব অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী সব্যসাচী বসু বলেন, 'আমাদের দলের কেউ এই কাজ করেনি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমনটা ঘটেছে।'

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনা নিয়ে রবীন্দ্র নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও তাতে কারও নাম উল্লেখ নেই। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শুক্রবার রবীন্দ্রনগরের বিভিন্ন এলাকায় রুটমার্চ করা হয় ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে।

আরও পড়ুন: 'খড়গপুরের পুলিশ অফিসাররা তৃণমূল নেতাদের সেলাম করে চলে', ফের বিতর্কিত মন্তব্য দিলীপের       

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget