এক্সপ্লোর

Kharagpur: ''খড়গপুরের পুলিশ অফিসাররা তৃণমূল নেতাদের সেলাম করে চলে'', ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

Kharagpur News:এবার ফের একবার বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। খড়্গপুরের পুলিশ অফিসারদের কাজ তৃণমূলের নেতাদের ঘর পরিষ্কার করা, কাপড় কেচে দেওয়া। বেলাগাম দিলীপের আক্রমণ।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: তিনি মানেই বিতর্ক। বারবার বিভিন্ন সময় নানারকম বিতর্কিত কথা বলেছেন এর আগেও। এবার ফের একবার বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। খড়্গপুরের পুলিশ অফিসারদের কাজ তৃণমূলের নেতাদের ঘর পরিষ্কার করা, কাপড় কেচে দেওয়া। বেলাগাম দিলীপের আক্রমণ।

রেল শহরে দলীয় প্রার্থীদের প্রচারে এসে পুলিশকর্মীদের আক্রমণ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি'র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গতকাল রাতে খড়গপুর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ঝাপেটাপুর এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে একটি পথসভা হয় সেই সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, ''সবথেকে অযোগ্য পুলিশ অফিসারদের খড়্গপুরে পাঠানো হয়। আর তাদের একমাত্র কাজ হল তৃণমূলের নেতাদের ঘর পরিষ্কার করে দেওয়া। নেতার স্ত্রী-এর কাপড় কেচে দেওয়া। আর সন্ধে বেলায় গিয়ে সেলাম করা।'' সঙ্গে তিনি এও যোগ করেন, আর পুলিশের কাজ হল বিজেপি কার্যকর্তাদের নামে মিথ্যে মামলা দেওয়া। তাঁদের ভয় দেখানো। আর দিলীপের এই মন্তব্যের পরই ভোট-প্রচার শেষের ঠিক আগের দিন বিতর্কের ঢেউ উঠলো খড়্গপুর জুড়ে। তিনি খড়গপুর বাসীর কাছে আবেদন জানান দুর্নীতি, অপশাসন বন্ধ করতে চাইলে বিজেপি-কেই ভোট টা দিন। খড়্গপুরে তৃণমূলের কোনো জনসমর্থন নেই। নারায়ণগড়, কেশিয়াড়ি থেকে লোক এনে মিটিং করছে।

জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কো অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ''দিলীপ ঘোষ এই সমস্ত কথা বলতে অভ্যস্ত। এই জন্য আমাদের জেলার লোকেরা ওনাকে কুকথা ঘোষ বলে। পুলিশ নিয়ে আজকে উনি যে মন্তব্য করলেন তা ভোটের দিকে তাকিয়ে করলেন। উনি ভেবেছেন পুলিশের বিরুদ্ধে বললে চারটে ভোট বেশি পাব। কিন্তু আমি বলছি, আরও চল্লিশটা ভোট উনি কম পাবেন। কারণ পুলিশ কি করেছে না করেছে মানুষ দেখছে। আর দিলীপ ঘোষরা কি করছেন না করছেন সেটাও মানুষ দেখছে। উনি ডবল স্ট্যান্ডার্ড, আজকে পুলিশের বিরোধিতা করছেন। কালকে পুলিশের তৈল মর্দন করবেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget