এক্সপ্লোর

Basanti Blast : বাসন্তীতে বিকট শব্দে বিস্ফোরণ, পুড়ে খাক বাড়ি, বাড়িতে মজুত বোমা?

Basanti Blast Update :আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। কী থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণের (Blast ) ঘটনায় আতঙ্ক ছড়াল। সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। কী থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, বাড়িতে মজুত বোমা থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।  তবে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের খবর নেই। বাসন্তীতে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাসন্তী থানার পুলিশ ও দমকল গিয়ে আগুন নেভায়। ঘিরে রাখা হয় ঘটনাস্থল। 

ঘটনার সময় কেউ ছিলেন না বাড়িতে
অথচ ঘটনার সময় কেউ ছিলেন না বাড়িতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti) ফুলমালঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দানা বেধেছে রহস্য। এলাকাবাসীর অভিযোগ, হামিজউদ্দিন সরদারের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। 

আরও পড়ুন :

পোল্যান্ডের প্রায় ২০০ বাঙালি কোমর বাঁধলেন ইউক্রেন যুদ্ধের শরণার্থীদের জন্য

বাসিন্দারা কী জানালেন
ওই বাড়ির বাসিন্দা ইয়াসমিন সর্দার জানান, ' বাড়িতে কেউ ছিল না। আমার শ্বশুর গিয়েছিল মসজিদে। আমি পুকুরে ছিলাম। আচমকা আওয়াজ হয়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। কীভাবে হল জানি না। ' অন্য বাসিন্দা তোয়েব সর্দার জানান, ' সকালে হঠাৎ আওয়াজ হয়, দাউদাউ করে আগুন জ্বলে। আমরা পুলিশকে খবর দিই। নিশ্চয়ই বোমা বাঁধছিল, তা নাহলে কেমন এমন হবে। ওরা দুষ্কৃতী। ' 

বিস্ফোরণ আর কোথায় সাম্প্রতিক অতীতে 
গত ২৬ মার্চ, মালদার কালিয়াচকে বিস্ফোরণ হয়। তার জের বাড়ির একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৩ বছরের এক শিশুর। কী করে এরকম জোরাল বিস্ফোরণ হল? যার ফলে বাড়িটাই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল? বিস্ফোরণের কারণ জানতে, ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়।  বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ধসে পড়ে কংক্রিটের ছাদ!  ভেঙে পড়ে একপাশের দেওয়াল। অন্য দেওয়ালেও ফাটল ধরে!

গত ২৭ মার্চ, বাগান পরিষ্কার করতে গিয়ে বর্ধমান শহরে বোমা ফেটে জখম হন গৃহকর্তা। ঘটনাস্থলে যায় বম্ব ডিটেকশন স্কোয়াড। তল্লাশি চালায় পুলিশ কুকুর। বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: শুভেন্দু অধিকারীর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ, জ্বালানি সাশ্রয়ে মোদি-শাহের পথেই
শুভেন্দু অধিকারীর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ, জ্বালানি সাশ্রয়ে মোদি-শাহের পথেই
Woman Protest: এলাকায় চোলাই-মাদক বিক্রি, নষ্ট হচ্ছে পরিবেশ! জোট বেঁধে পথে নামলেন এলাকার মহিলারাই
এলাকায় চোলাই-মাদক বিক্রি, নষ্ট হচ্ছে পরিবেশ! জোট বেঁধে পথে নামলেন এলাকার মহিলারাই
DCP Shantanu Sinha Biswas : কালীঘাট থানার দায়িত্বে ছিলেন, DCP শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে আরও সক্রিয় ED
কালীঘাট থানার দায়িত্বে ছিলেন, DCP শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে আরও সক্রিয় ED
Cooch Behar TMC News : ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা
ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget