এক্সপ্লোর

Cyclone Dana: দানা'র তাণ্ডব থেকে সুরক্ষার জন্য নামখানায় ৫০ হাজার মানুষকে আশ্রয় ফ্লাড সেন্টারে

South 24 Pargana: গ্রামের একদিকে বয়ে গেছে মুড়িগঙ্গা নদী, আরেকদিকে হাতানিয়া দোয়ানিয়া, কাছেই বঙ্গোপসাগরের সংযোগস্থল। গ্রামবাসীদের দাবি, নান্দাভাঙা গ্রামে বছরে ৫ বার ভাঙে নদী বাঁধ।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট বেশি। কাল পর্যন্ত জেলায় সমস্ত জল পরিবহণ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গতকাল রাত থেকে প্রায় ৫০ হাজার মানুষকে ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। কাকদ্বীপের বাসিন্দা দশমী দাস বলছেন, ''ভয়ে আমরা আতঙ্কে আমরা চলে যাচ্ছি। বাধ্য হয়ে আমাদের ঘর-বাড়ি ছেলেপুলে নিয়ে আমরা জীবনের জন্য আমরা চলে যাচ্ছি। কী করব এখন।''

সাগর, পাথরপ্রতিমা, নামখানা, গোসাবা ও কাকদ্বীপ থেকে সবথেকে বেশি মানুষকে সরানো হয়েছে। মাইকে সবসময়ে প্রচার করা হচ্ছে, ''যে সমস্ত লোকজনেরা এই ঘরের মধ্যে আছেন, অনুগ্রহ করে আপনারা বেরিয়ে আসুন। আমরা আপনাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাব। যে কোনও মুহূর্তে দানা নামক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে...'' এছাড়া, সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। উপকূলে ৩৫টি CC ক্যামেরা বসানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে NDRF-এর ৩টি, SDRF-এর ২টি দলকে এবং প্রশিক্ষিত ডুবুরিদের। গাছ ভেঙে পড়লে পরিষ্কার করার জন্য প্রস্তুত রয়েছে ৪৭০টি দল। জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার সমস্ত পর্যটন কেন্দ্র ও সুন্দরবন ভ্রমণ আজ ও কাল বন্ধ রাখা হয়েছে।

গ্রামের একদিকে বয়ে গেছে মুড়িগঙ্গা নদী, আরেকদিকে হাতানিয়া দোয়ানিয়া, কাছেই বঙ্গোপসাগরের সংযোগস্থল। গ্রামবাসীদের দাবি, নান্দাভাঙা গ্রামে বছরে ৫ বার ভাঙে নদী বাঁধ। প্রতিবারই কোনওমতে সারানো হয়। বিধায়ক-সাংসদদের বারবার বলেও কংক্রিটের বাঁধ হয়নি বলে গ্রামবাসীদের দাবি। এদিনও তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের আগে এভাবে বাঁধ মেরামতি করে লাভ কী? প্রশ্ন গ্রামবাসীদের। 

লড়াই ঘূর্ণিঝড়ের সঙ্গে। তাই বেঁধে রাখা সাগর পাড়ি দেওয়ার ট্রলার। বেঁধে রাখা হয়েছে একমাত্র সম্বল দোকানঘর। দড়ি দিয়ে ছাউনি বেঁধে রেখে ছেড়ে যেতে হচ্ছে ঘরবাড়ি। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেল এই ছবি। কখনও আয়লা, কখনও আমফান, কখনও ইয়াস আর এবার 'দানা'। একটা ক্ষত সেরে ওঠার আগেই তৈরি হয় আরও একটা ক্ষত। ঘরবাড়ি ছেড়ে পাড়ি দিতে হয় অজানার উদ্দেশে। এবার ঘরছাড়া করল 'দানা'। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget