এক্সপ্লোর

Sheikh Shahjahan: জেলবন্দি শেখ শাহজাহান, শাগরেদদের অস্ত্রভাণ্ডারের পর্দাফাঁস, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাহলে কি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখনও জেলে থাকা শেখ শাহজাহানের হাতেই ?

Sandeshkhali Arms Recovered: জেলবন্দি সন্দেশখালির একদা ত্রাস শেখ শাহজাহান। কিন্তু নেটওয়ার্কের রিমোট কন্ট্রোল কি এখনও তাঁরই হাতে?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সন্দেশখালি : শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিকে একের পর এক জায়গায় মিলল অস্ত্রভাণ্ডারের খোঁজ। উদ্ধার হয়েছে ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পুকুরেই মিলল ১৩টি আগ্নেয়াস্ত্র। আগের সরকারের আমলে এমন অস্ত্র মজুত হত। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার বজায় থাকবে, পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, ধৃত ৬ জনই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। 

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীকে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী রমজান মোল্লা সহ কয়েকজন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেশখালিকাণ্ডের পর যখন গা ঢাকা দেন শেখ শাহজাহান, তখন বেশ কিছুদিন তিনি লুকিয়ে ছিলেন এই রমজান মোল্লার বাড়িতেই। 

জেলবন্দি সন্দেশখালির একদা ত্রাস শেখ শাহজাহান। কিন্তু নেটওয়ার্কের রিমোট কন্ট্রোল কি এখনও তাঁরই হাতে? বহিষ্কৃত তৃণমূল নেতার খাসতালুক সন্দেশখালিতে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। ঘটনায় বাসন্তী থেকে গ্রেফতার করা হয়েছে চড়াবিদ্যা পঞ্চায়েতর তৃণমূল প্রধানের স্বামী ছেলে ভাইপো-সহ ৬ শাহজাহান ঘনিষ্ঠকে। 

শনিবার সকাল থেকে NIA, বেঙ্গল STF এবং কেন্দ্রীয় বাহিনীর দল তল্লাশি শুরু করে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায়। উদ্ধার করা হয় ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কুমড়োখালি গ্রামে বাড়ি তৃণমূল নেতা রমজান মোল্লার। এই ব্যক্তি সম্পর্কে শেখ শাহজাহানের দূর সম্পর্কের আত্মীয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেশখালিকাণ্ডের পর যখন গা ঢাকা দেন শেখ শাহজাহান, তখন বেশ কিছুদিন তিনি লুকিয়ে ছিলেন এই রমজান মোল্লার বাড়িতে। 

২০২৪ সালের ৫ জানুয়ারি, রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ED. তাঁদের ওপর বর্বরোচিত হামলা চালায় শেখ শাহজাহানের শাগরেদরা। রক্তাক্ত হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে ইডি। এরপরই শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি। 

তীব্র চাপের মুখে, হামলার ৫৫ দিন পর মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। গ্রেফতারির পর প্রায় ২৭ মাস কেটে গেছে। CBI ও ED, দুই কেন্দ্রীয় এজেন্সির মামলাতেই জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। কিন্তু, তারপরেও কি তাঁর নেটওয়ার্ক চলছে আগের মতো? জেলে বন্দি থাকলেও দাপট কি এতটুকু কমেনি শেখ শাহজাহানের? শাহজাহান জেলে থাকলেও সন্দেশখালির ছবিটা যে বদলায়নি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সাক্ষীর গাড়ি দুর্ঘটনা। আদালতে যাওয়ার পথে, বয়ারমারির কাছে, সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ভোলানাথ ঘোষ বেঁচে গেলেও ট্রাকের ধাক্কায় প্রাণ চলে যায় শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর ছেলের, মৃত্যু হয় তাঁর ড্রাইভারের। এবার জেলে বসে অস্ত্রের নেটওয়ার্ক চালানোর অভিযোগ উঠল সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Advertisement

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget