এক্সপ্লোর

South 24 Parganas: মাঠ না ছাড়ায় বোমা-হামলা? জখম ৫ নাবালক

Sonarpur News: নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছে ৫ নাবালক।

রঞ্জিত হালদার, সোনারপুর: ফের আক্রান্ত শৈশব। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার পর দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর। ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার শৈশব। বোমার আঘাতে জখম ৫ নাবালক।  

নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছে ৫ নাবালক। কিন্তু হামলার শিকার হল নাবালকরা? স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বলার পরেও মাঠ না ছাড়ায় ছোড়া হয় বোমা। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। বোমার আঘাতে আহত নাবালকদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কাঁকিনাড়ার ঘটনায় গ্রেফতার:
উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বোমা ফেটে ৭ বছরের শিশু মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। বোমা মজুতের অভিযোগে বিস্ফোরণের তিন দিনের মাথায় শিবা চৌধুরী নামে ভাটপাড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়। বুধবার পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নামে ভাটপাড়া থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে কদিন আগেই। জখম হয়েছে ১০ বছরের এক বালক। সে চিকিৎসাধীন। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। তারপরে আসরে নামে পুলিশ। প্রথমে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যায় বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হয়। এর খানিক্ষণ পর উদ্ধার হয় আরও একটি বোমা, ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাটি খুঁড়ে মজুত বোমার তল্লাশি চালানো হয়।  ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

বিরোধীদের তোপ:
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'রাজ্যটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। শাসক দলের ছাতার তলায় রয়েছে। যে দল এনআইএ-কে সমালোচনা করছে। প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে। সেই দলের শাসনেই এমন ঘটনা ঘটছে। সর্বত্র আগ্নেয়াস্ত্র মজুত হয়েছে। উপদ্রুত অঞ্চলগুলির মতো হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা।'
সিপিএম নেতা শমীক লাহিড়ির অভিযোগ, 'গোটা রাজ্য চালাচ্ছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের নেতারাই এই রাজ্যের মন্ত্রী। এখন গোটা রাজ্য বোমা, বন্দুক, পিস্তলের মজুতখানা হয়ে উঠেছে। যতদিন এরা থাকবে ততদিন এমন চলবে।'

তৃণমূলের বক্তব্য়:
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'খুব অন্যায় হচ্ছে। আমার মনে হয় দ্রুত পুলিশকে ব্যবস্থা নিতে হবে যাতে এগুলো একেবারে বন্ধ হয়। দুষ্কৃতীদের রাস্তায় নয় জেলের ভিতরে রাখতে হবে। হঠাৎ বোমা-বন্দুক কেন বাড়ছে, এটার পিছনে কী আছে, সেটাও দেখতে হবে।' 

আরও পড়ুন: যে কোনও শর্তে জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget