এক্সপ্লোর

South 24 Parganas: ফের 'বিতর্কিত' মন্তব্য আরাবুলের! নিশানায় নৌশাদ! পাল্টা কী বললেন ISF বিধায়ক?

Bhangar News: ভাঙড় বারবার শিরোনামে এসেছে রাজনৈতিক হিংসার জন্য। কখনও আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। কখনও আবার তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি।

রঞ্জিত হালদার ও সোমনাথ মিত্র, দক্ষিণ ২৪ পরগনা: ফের বিতর্কিত মন্তব্য। আবার শিরোনামে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এবার আইএসএফ-এর বিরুদ্ধে তোপ দাগলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। তৃণমূলের নামে খারাপ ভাষা ব্যবহার করলে হাত-পা গুঁড়ো করার হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। 

ভাঙড় বারবার শিরোনামে এসেছে রাজনৈতিক হিংসার জন্য। কখনও আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। কখনও আবার তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। তার মাঝেই আইএসএফ-এর কাছে ভাঙড় বিধানসভা কেন্দ্রটি খুইয়েছে তৃণমূল। দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসায় আপাতত সেখানে দলের কোন্দল মিটিয়ে একসঙ্গে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে সওকত মোল্লাকে। 

কী বলেছেন আরাবুল?
আরাবুল ইসলাম বলেন, 'যাঁরা বলছে সওকত মোল্লাকে ধার করে এনে আরাবুল পচা নেতা এখানে লড়াই করছে...এই ধরনের ভাষা যাঁরা ইউজ করছে সে গ্রামের মধ্যে ঢুকে থাকলেও তাঁকে ধরে এনে হাত-পা গুঁড়ো করে দিতে হবে।' দিনসাতেক আগেও স্থানীয় বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে লক্ষ্য করে তোপ দেগেছিলেন আরাবুল ইসলাম। এ বার নৌশাদের দলের নেতাদের হাত-পা গুঁড়ো করার হুঙ্কার দিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।

মামলার হুঁশিয়ারি নৌশাদের:
আরাবুলের কথা নিন্দা করে পাল্টা মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের ISF বিধায়ক বলেন, 'যেভাবে আরাবুল তাঁর কর্মীদের উস্কানি দিচ্ছেন, তাতে পুলিশের সুয়োমোটো কেস করা উচিত। দরকারে আমরা কোর্টে যাব।'

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-আইএসএফ বাগযুদ্ধে ক্রমশই তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের মাটি। মঙ্গলবার সন্ধেয় চালতাবেড়িয়ার তৃণমূল কর্মী সরিফুল মোল্লার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ভেঙে পড়ে বাড়ির সামনের অংশের দেওয়াল। উড়ে যায় অ্য়াসবেস্টাসের চালের একাংশ। বিস্ফোরণে আহত হন তৃণমূল কর্মীর স্ত্রী রোশেনারা বিবি। এই ঘটনায় নৌশাদ সিদ্দিকির দলকে দায়ী করে সুর চড়ায় তৃণমূল। আরাবুলের দাবি, 'নৌশাদ সিদ্দিকির সঙ্গে যাঁরা আছে তাঁরা হয় ছাগল চোর, মুরগি চোর, গরু চোর, আর না হলে তাঁরা নিশাচর প্রাণি...আমি পুলিশকে বলব, অবিলম্বে এই গন্ডগোলের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের অ্যারেস্ট করতে হবে, না হলে থানা ঘেরাও করব।' পাল্টা নৌশাদ সিদ্দিকির তোপ, 'তৃণমূলের সত্য তুলে ধরলেই তৃণমূলের নেতারা লজ্জিত হয়ে যায়। বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, চাকরি বিক্রি, স্ক্যামের বিরুদ্ধে কথা বললেই মুখ দেখানোর জায়গা থাকবে না।'

২০২১-এ সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে, আইএসএফ-এর কাছে হেরে যায় তৃণমূল। এরপর থেকেই দুই দলের মধ্যে লাগাতার চাপানউতোর চলছে ভাঙড়ে। প্রায়শই তৈরি হচ্ছে সংঘাতের পরিস্থিতি। পঞ্চায়েত ভোটের আগে দুই শিবিরের টক্কর ক্রমেই তীব্র আকার নিচ্ছে। 

আরও পড়ুন: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget