এক্সপ্লোর

Fake TT Arrest: নেমপ্লেটের সূত্রেই মিলল পরিচয়, গ্রেফতার ভুয়ো টিকিট পরীক্ষক

South 24 Parganas: নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়েই শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর ৪৫-এর এক  ব্যক্তি।

রঞ্জিত হালদার, বারুইপুর: ভুয়ো ট্রেন টিকিট পরীক্ষকের গ্রেফতারের (Fake TT Arrest) ঘটনায় চাঞ্চল্য ছড়াল লক্ষীকান্তপুর স্টেশনে। ধৃতের নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়। দিল্লির বাসিন্দা অভিযুক্ত দক্ষিণ বারাসাতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপি। 

গ্রেফতার ভুয়ো টিকিট পরীক্ষক: পরনে কালো প্যান্ট ও সাদা জামা। নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়েই শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর ৪৫-এর এক  ব্যক্তি। জামার বুকে লাগানো ছিল একটি নেমপ্লেট। যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর (CIT) হাওড়া। দেখে বোঝার উপায় ছিল না যে তিনি ভুয়ো টিকিট পরীক্ষক। লক্ষীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে। পরীক্ষকের জামার বুকে লাগানো নেমপ্লেটটি দেখেই তাঁদের সন্দেহ হয়। শিয়ালদহ দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক অথচ নেমপ্লেটে লেখা আছে হাওড়া। সঙ্গে তাঁরা মধ্যবয়স্ক ওই টিকিট পরীক্ষককে চেপে ধরেন। চাপের মুখে তিনি জানান, কোনও এক ব্যক্তির কাছ থেকে তিনি এই কাজটি পেয়েছেন টাকার বিনিময়ে।

সরকারি টিকিট পরীক্ষকরা বারুইপুর আরপিএফকে খবর দেয়। বারুইপুর থেকে আরপিএফ -এর একটি টিম গিয়ে ওই ভুয়ো টিকিট পরীক্ষককে নিয়ে আসে।  রাতে বারুইপুর জিআরপির হাতে তারা তুলে দেয়। ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়। বয়স আনুমানিক ৪৫ বছর। তার আসল বাড়ি দিল্লিতে। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর ধরেই দক্ষিণ বারাসাতে একটি ভাড়া বাড়িতে থাকছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক এদিন শিয়ালদহ আদালতে তুলবে বারুইপুর জিআরপি। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বারুইপুর জিআরপি সূত্রে খবর, তাকে হেফজতে নিয়ে জানতে চাওয়া হবে, কার কাছ থেকে এই কাজ করার অনুমতি পেয়েছিল? আগে কোথায় কোথায় এই কাজ করেছে? এই কাজের পিছনে কোনও চক্র আছে কিনা।

এদিকে খড়গপুরে পাঁচিল তুলে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ রেলের বিরুদ্ধে। খড়গপুরে রেল কলোনিতে RPF-এর সঙ্গে তীব্র বচসা স্থানীয় বাসিন্দারা। গতকাল ঘটনাস্থলে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর শাখার ADRM মনীষা গোয়েল পৌঁছলে, তাঁকে লক্ষ্য় করে স্লোগান দেয় স্থানীয়দের একাংশ। স্থানীয় সূত্রে খবর, খড়গপুরের রেল কলোনির বাসিন্দারা শহরে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই শর্টকাট রাস্তা ব্যবহার করেন। নাহলে, ঘুরতে হয় অনেকটা রাস্তা। বাসিন্দাদের একাংশর অভিযোগ, কোনও নোটিস ছাড়াই, রেলের তরফে পাঁচিল তুলে বন্ধ করে দেওয়া হয় রেল কলোনির ভিতরের রাস্তা। এদিন সেই পাঁচিল নিয়ে আরপিএফের সঙ্গে বিবাদ বাধে বাসিন্দাদের। এমন পর্যায় পৌঁছল, যে শাবল দিয়ে পাঁচিল ভাঙতে শুরু করেন তাঁরা। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget