এক্সপ্লোর

South 24 Parganas : চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন বারুইপুরে, গ্রেফতার ১২

Crime News : চুরির ঘটনায় সন্দেহের বসে বাড়ি থেকে তুলে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় তিন যুবককে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুরে। ঘটনায় এক মহিলা-সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বারুইপুরের (Baruipore) পিয়ালি ঘোলাঘাটা এলাকায় একটি বাড়িতে চুরি হয়।

ঠিক কী হয়েছে

অভিযোগ স্থানীয়রা এলাকারই ৩ যুবককে চিহ্নিত করেন এলাকার লোকজন। বুধবার তাদের বাড়ি থেকে তুলে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যার পর তাঁদেরকে স্থানীয় একটি মাঠে ফেলে রাখা হয় বলেই জানা যাচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে গুরুতর আহত অবস্থায় ২ জনকে দেখতে পায়। অপর একজন সেখান থেকে কোনওভাবে পালাতে সক্ষম হয়েছিল বলেই খবর। পুলিশ ২ জনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আরেক সন্দেহভাজন হাসপাতালে ভর্তি। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ মোট ১২ জনকে।

গত ফ্রেব্রুয়ারিতেও একই রকম ঘটনা

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেও একই রকমের ঘটনা ঘটেছিল বারুইপুরের পিয়ালি ঘোলাঘাটা এলাকার পিটিয়ে খুনের ঘটনাস্থলের থেকে দেড় কিলোমিটারের মধ্যে। কলকাতার নেতাজীনগরের বাসিন্দা এক প্রোমোটার বান্ধবীকে নিয়ে বাইকে ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। ছাগল চোর সন্দেহে পোলে বেঁধে পিটিয়ে মেরে ফেলার গুরুতর অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। বারুইপুরে বেগমপুর এলাকার যে ঘটনায় গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।

প্রসঙ্গত, গত মাসেই টাকার জন্য খাস কলকাতায় (Kolkata) এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। একাদশীর দিন ভোরবেলা চেতলা রোডে এই ঘটনা ঘটেছিল। সিসি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়ে মারধরের ছবি। এক অভিযুক্তকে গ্রেফতার করে চেতলা থানার পুলিশ। পরিবারের দাবি ছিল, একাদশীর ভোরে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি চা খেতে বেরিয়েছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তা থেকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায় পুলিশ। গতকাল সন্ধেয় ওই ব্যক্তির মৃত্যু হয়। টাকার জন্য খুন বলে অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির সামনের দোকানে চা খেতে গেলে টাকা নেওয়ার জন্য এক ব্যক্তি তাঁকে বেধড়ক মারধর করেন। পরে রাস্তাতেই তাঁকে ফেলে দিয়ে ভারী বস্তু বা পাথর জাতীয় কোনও জিনিস দিয়ে মাথা থেঁতলে দেয়।

আরও পড়ুন- রক্ষকই ভক্ষক, অপহরণ করে টাকা লুঠের অভিযোগে গ্রেফতার পুলিশ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget