এক্সপ্লোর

Police Arrested : রক্ষকই ভক্ষক, অপহরণ করে টাকা লুঠের অভিযোগে গ্রেফতার পুলিশ!

Kolkata Crime News : আক্রান্তের দাবি ব্যাঙ্কের সামনে স্কুটি আটকানোর পর নিয়ে যাওয়া হয় এক হোটেলে। সেখানে গিয়ে তাঁকে মারাত্মক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা ৩৩ লাখ ৩০ হাজার টাকা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : মৌলালির পরে এবার একবালপুর। পুলিশই ‘ডাকাত’! ট্র্যাভেল এজেন্সি কোম্পানির কর্মীকে অপহরণ করে ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা লুঠের অভিযোগে গ্রেফতার করা হল একবালপুর থানার ২ কনস্টেবল, ১ সিভিক ভলান্টিয়ার সহ ৬ জনকে।

রক্ষকই ভক্ষক!

ফের একবার উঠল চাঞ্চল্যকর অভিযোগ। মৌলালির পর এবার একবালপুর। সমাজের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে, সেই পুলিশকর্মীদের (Police) বিরুদ্ধেই উঠল, টাকা লুঠের অভিযোগ! এক ব্যবসায়ীর প্রায় ৩৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে গ্রেফতার করা হল একবালপুর থানার (Ekbalpore Police Station) ২ কনস্টেবল, ১ সিভিক ভলান্টিয়ার সহ মোট ৬ জনকে। 

কীভাবে ঘটল গোটা ঘটনা ? 

পুলিশ সূত্রে খবর, হোলিল্যান্ড ফরেক্স অ্যান্ড ট্র্যাভেলস নামে একবালপুরের একটি ট্রাভেল এজেন্সির এক কর্মী বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে খিদিরপুরের এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। মহম্মদ আরবাজ নামে ট্র্যাভেল এজেন্সির ওই কর্মীর দাবি, ব্যাঙ্কের খুব কাছে, তাঁর স্কুটিটি আটকান ২-৩ জন। তাঁরা নিজেদের একবালপুর থানার পুলিশকর্মী বলে পরিচয় দেন।

আক্রান্তের দাবি, এরপর তাঁকে নিয়ে যাওয়া হয়, ডায়মন্ড হারবার রোডের এক হোটেলে। সেখানে গিয়ে, তাঁকে মারাত্মক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয়, সঙ্গে থাকা ৩৩ লাখ ৩০ হাজার টাকা।

অন্য গল্প ফাঁদারও অভিযোগ

অভিযোগ, এরপর পুরো অন্য গল্প ফাঁদেন একবালপুর থানার ২ অভিযুক্ত কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার। তাঁরা থানায় এসে বলেন, ওই কর্মীর থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কার টাকা, সদুত্তর না দেওয়ায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বাকি ১৮ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাত্‍ করে নেন পুলিশকর্মীরা। 

পুলিশ সূত্রে দাবি, কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারদের বক্তব্যে অসঙ্গতি মেলায়, ট্রাভেল এজেন্সির কর্মীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বয়ানের ভিত্তিতে ডাকা হয় কোম্পানির মালিককে। তাতেই সামনে আসে, গোটা ঘটনা। মালিক জানান, তিনিই কর্মীকে ওই টাকা ব্যাঙ্কে রেখে আসতে বলেছিলেন। 

এরপরই টাকা লুঠের অভিযোগে গ্রেফতার করা হয় একবালপুর থানার কনস্টেবল প্রভাত বেরা। কনস্টেবল স্বপন কুমার বিশ্বাস ও সিভিক ভলান্টিয়ার তোতন শেখকে। 

তীব্র সমালোচনা

ঘটনার খবর সামনে আসতেই প্রাক্তন পুলিশকর্তারা তীব্র সমালোচনা করেছেন। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেছেন, 'এরা কুলাঙ্গার। ব্যতিক্রমী। এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। চাইব কমিশনার যেন দ্রুত চার্জশিট দিয়ে, কাল কুটুরির মধ্যেই থাকে। সেটা এনসিওর করুন।' এদিকে, প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেছেন, 'ক্রাইম কোন পর্যায়ে পৌঁছেছে! সরকারকে ম্যালাইন করছে।'

আগেও এমন ঘটনা

গত মাসেই ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির অভিযোগে স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জুন মাসে বড়বাজারে সোনার দোকানের কর্মচারীর কাছ থেকে গয়না লুঠের অভিযোগে দুই পুলিশ কর্মী-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এবার একবালপুরেও সেই একই অভিযোগ উঠল। 

আরও পড়ুন- মৃত মালিকের সই জাল করে বাড়ি দখলের চেষ্টা, বিধাননগরে গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget