এক্সপ্লোর

TMC Leader Murder : তৃণমূল নেতা খুনে মূল ষড়যন্ত্রী-সহ ২ বিজেপি সমর্থক গ্রেফতার

South 24 Parganas News : এই নিয়ে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা :  দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণপুরে বুথ সভাপতিকে খুনের ঘটনায় নরেন্দ্রপুর থেকে এবার মূল ষড়যন্ত্রী-সহ ২ বিজেপি সমর্থককে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। পুলিশের দাবি, তৃণমূল (TMC) বুথ সভাপতি সাধন মণ্ডলকে খুনের জন্য শার্প শ্যুটারকে সুপারি দিয়েছিল মূল ষড়যন্ত্রী।আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

শার্প শ্যুটারকে দিয়ে খুন তৃণমূল নেতাকে

বদলা নিতেই তৃণমূলের বুথ সভাপতিকে খুন। মূল ষড়যন্ত্রী সহ ২ বিজেপি সমর্থককে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, শার্প শ্যুটারকে সুপারি দিয়েছিলেন ধৃতরা। গত ১৯ ফেব্রুয়ারি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ভর সন্ধেয় চায়ের দোকানে ঢুকে, শাসকদলের বুথ সভাপতিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ৩ দুষ্কৃতী! মৃত বছর ৩৪-এর সাধন মণ্ডল আঁধারমানিকের দুর্গাবাটি গ্রামের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি ছিলেন। 

সেই ঘটনায় তদন্তে নেমে সম্প্রতি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল রায় নামে এক শার্প শ্যুটারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে জেরা করে নাম উঠে আসে শুভাশিস মণ্ডল ও সুকান্ত বৈদ্য নামে ২ বিজেপি সমর্থকের। এরপরই সোমবার রাতে নরেন্দ্রপুরের জামতলা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। 

কিন্তু খুনের কারণ কী ?

তদন্তকারীদের দাবি, তৃণমূল বুথ সভাপতি সাধন মণ্ডলকে খুনের জন্য শার্প শ্যুটার উজ্জ্বল রায়কে ২ লক্ষ টাকা সুপারি দিয়েছিল মূল ষড়যন্ত্রী শুভাশিস। পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালে তৃণমূল বুথ সভাপতি আনন্দ পাত্র খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা সাধন মণ্ডল। সেই খুনে নাম জড়িয়েছিল শুভাশিস ও সুকান্তরও। কিছুদিন জেল খেটে জামিন পেলেও সাধন মণ্ডলের বিরোধিতায় গ্রামে ঢুকতে পারছিলেন না তাঁরা। তার বদলা নিতেই তৃণমূলের বুথ সভাপতিকে খুনের ষড়যন্ত্র বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেছেন, 'এতে রাজনৈতিক দলের ইন্ধন ছিল'।

এই বিষয় নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস বলেছেন, 'এই খুনে প্রথম থেকেই বলেছিলাম বিজেপি জড়িত।সন্ত্রাস সৃষ্টি করতে এলাকায় ঢুকতে চাইছিল'। পাল্টা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি সুফল ঘাঁটু বলেছেন, 'গ্রামে ঢুকতে পারছিল না। বিনাকারণে বিজেপিকে জড়ানো হচ্ছে।'

আরও পড়ুন- অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছল ইডি, স্বাস্থ্যপরীক্ষার পর রাতেই আদালতে পেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget