এক্সপ্লোর

Anubrata Mandal : অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছল ইডি, স্বাস্থ্যপরীক্ষার পর রাতেই আদালতে পেশ

সন্ধে ৬ টা ৫৬ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়ে 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল দিল্লিতে পোঁছন রাত ৮.৫৬ মিনিটে।

বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহা, নয়াদিল্লি : সারাদিনের শোরগোলের পর দিনের শেষেও টানটান উত্তেজনা। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আজ রাতেই স্বাস্থ্য পরীক্ষার (Medical Test) পর তাঁকে পেশ করা হবে আদালতে। জানা যাচ্ছে, ভিডিও লিঙ্কের মাধ্যমে বিচারকের সামনে আজ রাতেই পেশ করা হবে কেষ্টকে। সন্ধে ৬ টা ৫৬ মিনিটে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে রওনা হয়ে 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল দিল্লিতে পোঁছন রাত ৮.৫৬ মিনিটে।

কলকাতা থেকে দিল্লিযাত্রা

পৌঁছনোর কিছুটা পর শ্বাসকষ্ট বোধ করায় অনুব্রত মণ্ডলকে হুইলচেয়ারে বসিয়ে বের করে নিয়ে যাওয়ার হয় বিমানবন্দর থেকে। বিমানবন্দরে নামার পর অনুব্রতকে ইডি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রেক্ষিতে মন্তব্য জানতে চাওয়া হলেও মুখ খোলেননি তিনি। দিল্লি বিমানবন্দর থেকে থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষার পর নিয়ে যাওয়া হবে ইডির সদর দফতরে। সেখানেই ভিডিও লিঙ্কের মাধ্যমে বিচারকের সামনে পেশ করে ইডি বীরভূমের তৃণমূল সভাপতিকে হেফাজতে চাইবেন বলেই জানা যাচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে ইউকে ভিস্তারা সেভেন থ্রি এইটের ৪৫ নম্বর আসনে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হল গরুপাচার মামলায় ইডি-র হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে। ৩ জন ইডি আধিকারিক কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যান অনুব্রতকে। ইডি আধিকারিকরা ছাড়াও ১ জন মেডিক্যাল অফিসার ছিলেন তাঁর সঙ্গে।

ঝলকে অনুব্রত-অস্বস্তি ও দিল্লিযাত্রা

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট, দিল্লি হাইকোর্টের পর কলকাতা হাইকোর্ট কোনও আদালতে মেলেনি স্বস্তি। পঞ্চায়েত ভোটের মুখে, গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) ED-র মামলায় সেই দিল্লিতে যেতেই হল অনুব্রত মণ্ডলকে। গত বছর ১১ অগাস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে CBI-এর হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ১৭ নভেম্বর আসানসোল জেলেই, তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ধৃত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই দিল্লি নিয়ে গেছে ইডি। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছেন। গত বছর ১৯ ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে, ED-র আবেদনে ছাড়পত্র দেয় রাউস অ্যাভিনিউ আদালত।সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতর আইনজীবী। এই আর্জি জানানো হয় কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court)। কিন্তু, কোথাও সুরক্ষাকবচ না মেলায় শেষমেশ দোলযাত্রার দিনেই দিল্লি গেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে।

আরও পড়ুন- ব্যক্তি-আক্রমণ নয়, লড়াই হবে রাজনৈতিক, কৌস্তভকে বার্তা অধীরের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget