এক্সপ্লোর

South 24 Parganas News: তুঙ্গে রাজনৈতিক তরজা, তার মধ্যেই মরিচঝাঁপি অভিযান বিজেপি-র

South 24 Parganas News: ১৯৭৯ সালে সুন্দরবনের মরিচঝাঁপিতে উদ্বাস্তুদের হত্যার অভিযোগ ওঠে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু।

সুন্দরবন: চার দশক আগের বিস্মৃত মরিচঝাঁপি-কাণ্ড (Marichjhanpi) নিয়ে জিগির তুলতে কোনও খামতি রাখছে না বিজেপি (BJP)। পূর্ব ঘোষণা মতোই সোমবার ‘মরিচঝাঁপি চলো’ অভিযানে নামল তারা। বিজেপি-র তফসিলি মোর্চার নেতৃত্বে এই মরিচঝাঁপি অভিযান। মরিচঝাঁপিতে শ্রদ্ধা জানানোর পর কুমিরমারিতে সভা করবে গেরুয়া শিবির। সোমবার ৪২টি সাংগঠনিক জেলায় মৌন মিছিল করার কথা রয়েছে বিজেপি-র। তাদের অভিযোগ, উদ্বাস্তুদের হত্যার অভিযোগে তদন্ত কমিশন গড়েও বিচার মেলেনি। তাই অভিযানে নামতে হচ্ছে। বিজেপি-র তফসিলি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস, রাজ্যে দলের সাধার সম্পাদক অগ্নিমিত্রা পালের মরিচঝাঁপি অভিযানে যোগ দিয়েছেন। হুগলিতে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

মতুয়া নেতৃত্বের বিক্ষোভে দলের অস্বস্তি যখন বেড়ে চলেছে, সেই সময় চারদশক আগের মরিচঝাঁপি প্রসঙ্গ কার্যতই খুঁচিয়ে তুলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর কথায়, ‘‘মরিচঝাঁপির ঘটনা মানুষ যেন না ভুলে যায়। ছিন্নমূল মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল। ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষদের নাগরিকত্ব দেওয়া বিজেপির নীতিগত অবস্থান।’’

কিন্তু ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া সত্তেও সংশোধিত নাগরিত্ব আইন (CAA) কার্.কর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি যখন ঝুলে রয়েছে, সেই সময় মরিচঝাঁপি প্রসঙ্গ খুঁচিয়ে তোলায় দলের অন্দরেই আপত্তির মুখে পড়তে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। দলের বিক্ষুব্ধ নেতা শান্তনু ঠাকুর এই নিয়ে তাঁদের সমালোচনা করেছেন।

আরও পড়ুন: TMC Picnic : বিজেপির পর তৃণমূলেও এবার একের পর এক পিকনিক, বিধায়ক গাইলেন গান

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘‘বিজেপির প্রশ্রয়ে তৃণমূলের সরকার এসেছে। এতদিন ধরে কী করল?’’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপি দেশেহারা। তাই এ সব করছে তারা। দলের অন্দরে বিদ্রোহ থেকে নজর ঘোরাতেই মরিচঝাঁপি কর্মসূচি বলে অভিযোগ করেন কুণাল।

১৯৭৯ সালে সুন্দরবনের মরিচঝাঁপিতে উদ্বাস্তুদের হত্যার অভিযোগ ওঠে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের একাংশ দণ্ডকারণ্য হয়ে সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের সরাতে রাজ্যের তরফে পুলিশ পাঠানো হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ গুলি চালায় এবং তাতে বহু উদ্বাস্তুর মৃত্যুর অভিযোগ ওঠে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget