এক্সপ্লোর

TMC Picnic : বিজেপির পর তৃণমূলেও এবার একের পর এক পিকনিক, বিধায়ক গাইলেন গান

North 24 Pargana News : বিজেপির কটাক্ষ, সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে পিকনিক দেখেই অনুকরণের চেষ্টা তৃণমূলের।

সমীরণ পাল, হাবড়া : এবার তৃণমূলেও (TMC) পিকনিক-পলিটিক্স (Picnic Politics)। পুরভোটকে সামনে রেখে প্রাক্তন পুর প্রশাসক শঙ্কর আঢ্য ও তৃণমূলের এক ওয়ার্ড কোঅর্ডিনেটরের উদ্যোগে বনগাঁর একাধিক ওয়ার্ডে পিকনিকের আয়োজন করা হয়। বিজেপির কটাক্ষ, সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে পিকনিক দেখেই অনুকরণের চেষ্টা তৃণমূলের।

 পিকনিকের আয়োজন ভোটের বাক্সে প্রভাব ফেলবে না বলেই দাবি বিজেপির (BJP)। অন্যদিকে, অশোকনগরে একাধিক ক্লাব ও যুব তৃণমূলের ব্যানারে আয়োজিত পিকনিকে যোগ দেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গাইলেন গান। বিজেপির দাবি, পুরভোটের আগে টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিনোদনের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলছে বিজেপি, পাল্টা কটাক্ষ বিধায়কের।

আরও পড়ুন :

শান্তনু ঠাকুরের পর এবার দিলীপ ঘোষের পিকনিক ! ফেললেন ছিপ, ধরলেন মাছ

অন্যদিকে, বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)  প্রতিদিনই ঘনিষ্ঠদের নিয়ে পিকনিক করছেন। শুক্রবারও সেই ধারা অব্যাহত রাখেন তিনি। এদিনও তিনি উত্তর ২৪ পরগনার গাইঘাটার উত্তর বাগদায় পিকনিক করেন। সাংসদ ছাড়াও, সেখানে ছিলেন তাঁর ভাই, বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। 

গত ২৫ জানুয়ারি খড়গপুরের ওয়ালিপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে পিকনিক করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পিকনিকের ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। পিকনিকের ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সেখানেই, শান্তনু ঠাকুরদের পিকনিক করা নিয়ে পাশে দাঁড়ান দিলীপ ঘোষ। তিনি বলেন , ' জানি না কে বিদ্রোহী কে কী। সবাই পার্টির লোক পার্টিতেই আছেন। একসঙ্গে যে কেউ পিকনিক করতে পারে। আমরা শীতের সময় সব জায়গায় কার্যকর্তাদের নিয়ে পিকনিক করি। কে কীভাবে দেখছেন জানি না। কার্যকর্তারা এক জায়গায় মিলিত হয়ে পিকনিক করলে সেখানে কিছু দোষ দেখি না আমি।' সব মিলিয়ে, বিজেপির পিকনিক নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget