এক্সপ্লোর

South 24 Parganas: মুরগির ঘর থেকে উদ্ধার বস্তাভর্তি বোমা, ভাঙড়ে আটক ISF কর্মী

Panchayat Election: আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের কর্মীকে ফাঁসাতেই বোমা রাখা হয়েছে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব চলছে। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হল বোমা। ভাঙড়ের ধৈয়তি গ্রামে আইএসএফ কর্মীর বাড়িতে মুরগির ঘর থেকে উদ্ধার হল বস্তা ভর্তি বোমা। রবিবার সকালে আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। তবে বস্তায় কতগুলি বোমা আছে, তা এখনও জানা যায়নি। আইএসএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের কর্মীকে ফাঁসাতেই বোমা রাখা হয়েছে। ভোটের আগে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে আইএসএফ, পাল্টা দাবি শাসকদলের। 

আজ সকালে যখন ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। সেদিনই মুর্শিদাবাদেও দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। হরিহরপাড়া ও সুতি থেকে উদ্ধার হয়েছে বোমা। আজ সকালে হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের লালনগর ঘোষপাড়া এলাকায় মাঠের মধ্যে এক ব্যাগ ভর্তি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। অন্যদিকে, সুতির লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে বাজরার খেত থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। হরিহরপাড়ার তৃণমূল ব্লক সভাপতির দাবি, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিরোধীরা এই কাজ করছে। বিজেপি বা বাম-কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। মনোনয়ন-পর্বের প্রথম দিন খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন হন। দ্বিতীয় দিনে ডোমকলে অস্ত্র নিয়ে তৃণমূল নেতার দাপাদাপি দেখা যায়। ডোমকলেই মনোনয়ন ঘিরে সিপিএম ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ছবিও দেখা যায়। তারপর সেই মুর্শিদাবাদ জেলার দুই জায়গা থেকে উদ্ধার হল বোমা। মুর্শিদাবাদের ডোমকলে সারাংপুরে বিডিও অফিসের সামনে পিস্তল নিয়ে তৃণমূল অঞ্চল সভাপতির দাপাদাপির ঘটনায় ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্ত বাসির মোল্লাকে অস্ত্র আইনে গ্রেফতার করেও হেফাজতেই চাইল না পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুতের একটিমাত্র ধারায় মামলা রুজু হয়েছে। এদিন তৃণমূল অঞ্চল সভাপতিকে বহরমপুর আদালতে তোলা হয়। গতকাল মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে ডোমকলে ধুন্ধুমার বাধে। ডোমকল বিডিও অফিসের সামনে তৃণমূল নেতার কোমরে গোঁজা পিস্তল উদ্ধার করে পুলিশ। বাম-কংগ্রেস অভিযোগ করে, বিরোধীদের মনোনয়ন আটকাতেই বিডিও অফিস ঘিরে রেখেছিল তৃণমূলের সশস্ত্র বাহিনী। তল্লাশিতে তৃণমূলের সারাংপুরের ৫ নম্বর অঞ্চলের সভাপতি বাসির মোল্লার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। 

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget