এক্সপ্লোর

Murder News : গলার নলি কেটে, কুপিয়ে জোড়া খুন বজবজে, নেপথ্যে তৃণমূল নেতা !

South 24 Parganas News : কয়েক ঘণ্টার মধ্যেই জোড়া খুনের ঘটনায় বজবজ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি-সহ সাতজনকে গ্রেফতার করল পুলিশ ।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : প্রথমে গলার নলি কেটে, তারপর কুপিয়ে খুন ! জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজে। আর যে ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতার !

ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। আর কয়েক ঘণ্টার মধ্যেই জোড়া খুনের ঘটনায় বজবজ পুরসভার (Budge Budge Municipality) সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি-সহ সাতজনকে গ্রেফতার করল পুলিশ । মৃত মাধব পুরকায়স্থ এলাকায় মাছ ও মাংসের ব্যবসা করতেন।গণেশ নস্কর নামে তাঁর এক সঙ্গীর রক্তাক্ত মৃতদেহও উদ্ধার হয়েছে এদিন। মৃতের পরিবারের দাবি, শুক্রবার রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন মাধব পুরকায়স্থ এবং তাঁর সঙ্গী গণেশ নস্কর।  অভিযোগ, সেইসময় তাঁদের রাস্তায় আটকায় দুষ্কৃতীরা। এরপর এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় দু'জনকে। 

এই ঘটনায় অভিযোগের তির বজবজ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মৃতের স্ত্রীর দাবি, আগে একসঙ্গেই জমি কেনাবেচার কাজ করতেন মাধব ও অসীম। তাঁদের বাড়িতেও অবাধ যাতায়াত ছিল তৃণমূল (TMC) নেতার। কিন্তু বছরখানেক আগে বনিবনা না হওয়ায়, নিজে আলাদা ব্যবসা শুরু করেন মাধব। অভিযোগ, এরপর থেকেই তাঁকে মারার হুমকি দিচ্ছিলেন অসীম বৈদ্য।

এই ঘটনায় পুলিশের (Police) ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা। এই ঘটনায় শুক্রবার তৃণমূলের বুথ সভাপতি অসীম-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য তাঁর এক সঙ্গীকে নিয়ে পূজালির রাজীবপুর খেয়াঘাট থেকে নৌকায় চড়ে হাওড়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদের পাকড়াও করে।

                                                                                                            

আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget