এক্সপ্লোর

Narendra Modi : 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা, 'উত্তর দিন, ত্রিপুরায় কেন ৯৩ শতাংশ লোককে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি? উত্তরপ্রদেশে কেন ৪০ শতাংশ মানুষকে নির্বাচনে কনটেস্ট করতে দেওয়া হয়নি?'

নয়াদিল্লি : বিজেপির (BJP) পঞ্চায়েত রাজ সম্মেলনে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে বাংলার ভোট-হিংসা। তৃণমূলকে তীব্র আক্রমণ শানান তিনি। দিনকয়েক আগেই সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে আক্রমণ শানানোর সময় প্রধানমন্ত্রী কটাক্ষ শানিয়েছিলেন বিরোধীদের জোটকে। টেনে এনেছিলেন বাংলার প্রসঙ্গও। এবার একধাপ এগিয়ে পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে সরব হলেন তিনি। নরেন্দ্র মোদি বলেছেন, 'সবে সবে ওখানে পঞ্চায়েত ভোট হয়েছে, ওই ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে।' যার পাল্টা উত্তর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'উত্তর দিন, ত্রিপুরায় কেন ৯৩ শতাংশ লোককে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি? উত্তর দিন, উত্তরপ্রদেশে কেন ৪০ শতাংশ মানুষকে নির্বাচনে কনটেস্ট করতে দেওয়া হয়নি?'

সংঘর্ষ, বোমাবাজি, ব্যালট লুঠ, আর সব কিছুর থেকেও ভয়ঙ্কর, ৫৫ জনের বেশি প্রাণহানি। ২০১৮-র স্মৃতি উস্কে দিয়ে, রক্তাক্ত হয়েছে এবছরের পঞ্চায়েত ভোটও। যা নিয়ে ফের বাংলার শাসকদল তৃণমূলকে তীব্র ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে শনিবার থেকে শুরু হয়েছে বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ সম্মেলন। হাওড়ার দেউলটিতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েতিরাজের অনুষ্ঠানেই সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটের (Panchayat Election)সন্ত্রাস নিয়ে হলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'প্রথমে ভোটে ওদের কী কৌশল, প্রথমে ভোটের জন্য তৈরি হতে সময় না দেওয়া, মনোনয়ন জমা দেওয়ার জন্য দ্রুত তারিখ ঘোষণা করা, ফের কোনও বিরোধী দল বা বিজেপির প্রার্থী যাতে মনোনয়ন না জমা দিতে পারেন, তার জন্য যা করার করো। আর যদি তাঁরা কোনওভাবে মনোনয়ন জমা দিতে পৌঁছেও যান, তাহলে ফের ভোটে না লড়ার জন্য চাপ দেওয়া, ঘরে ঘরে যেতে না দেওয়া, প্রচার করতে না দেওয়া, ধমকি দেওয়া। শুধু বিজেপির প্রার্থীদের নয়, ভোটারদেরও ভয় দেখানো।'

যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন, 'উনি নিজে বলেছেন, ওঁর পার্টি বলেছে - বাংলাকে আমরা ভাতে মারব। যারা এত অত্যাচার করে, তাদের বোঝা উচিত, লজ্জা থাকা উচিত, বাংলাকে হিংসা করার আগে উত্তর দিক, মণিপুর নিয়ে ৩ মাস ধরে কী করছেন ? নিজের রাজ্যগুলি আগে সামলান। বাংলা শান্তিতে চলছে, শান্তিতে থাকতে দিন। আপনি দেশ গড়বেন কীভাবে? আপনি সারাক্ষণ যদি বাংলা এই করছে, বাংলা সেই করছে, বাংলা দেখে নেব, বাংলা দখল করব। তাহলে মনে রাখবেন, বাংলাই শেষ কথা বলবে।'

আরও পড়ুন- নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ প্রধান CJI! ‘ভোটে কারচুপি করতেই সিদ্ধান্ত’, কেন্দ্রকে আক্রমণ মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget