এক্সপ্লোর

Dholahat News: শেষ রক্ষা হল না, এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ !

Dholahat Explosion Death Toll Update: ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা-সহ ৮ জনের মৃত্যু !

দক্ষিণ ২৪ পরগনা:  হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হল না। ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল আরও একজনের। এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের। শেষ অবধি পাওয়া খবরে, ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে হল ৮ ! একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের মৃত্যু। মৃতদের মধ্যে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা, ৯ বছরের বালক, ৮০ বছরের বৃদ্ধা। 'প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা', পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সবাই সব জানত, দাবি এলাকাবাসীর। লাইসেন্স থাকার পাল্টা দাবি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়কের। 

বাড়িতে মজুত করা বাজি কাড়ল প্রাণ! দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ছারখার গোটা বাড়ি। মৃত্যু হল ৪ শিশু-সহ একই পরিবারের ৭জনের। খোঁজ মিলছে না আরও ৪ সদস্যের। প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। লাইসেন্স থাকার পাল্টা দাবি করেছেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক। দাউদাউ করে জ্বলছে প্রায় গোটা বাড়িটা!আগুনের লেলিহান শিখার মধ্য়ে পরপর বিস্ফোরণ। চারদিকে কান্না আর স্বজনহারানোর হাহাকার।

এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট। ফের মজুত বাজি থেকে বিরাট বিস্ফোরণ! ফের মৃত্য়ুমিছিল। প্রাণ গেল ৬ মাসের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধার। এই ভয়াবহ বাজি-বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে ৪ জন শিশু-সহ ৭ জনের। মৃতরা সবাই একই পরিবারের সদস্য়। সোমবার রাতে মজুত বাজি থেকে আগুনে ছারখার হয়ে যায় গোটা বাড়িটা। কিন্তু, বাড়িতে এত বাজি মজুত ছিল কেন? তৃণমূল বিধায়ক থেকে এলাকাবাসী, সকলেই দাবি করেছেন এখানে বাজি তৈরি হত।

 পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক  সমীর জানা বলেন, দুই ভাই তুষারকান্তি বণিক, চন্দ্রকান্ত বণিক, এরা দুভাই। এদের লাইসেন্স আছে। এরা এখানে আতসবাজি তৈরি করে। কিছু মাল এদের বাড়িতেই মজুত থাকে। হঠাৎ বাস্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গোটাটায় আগুন লেগে যায়। দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাটের  প্রত্যক্ষদর্শী ও বাসিন্দা বলেন, বাজির আওয়াজটা এত ঘনঘন হচ্ছে, বুঝতে পারছি কোনও কিছু হচ্ছে। তারপরে জানতে পারলাম এখানে বাজি-টাজি বাঁধত, বোমা বাঁধত।

আরও পড়ুন, এই সিরিজের টিকিটেই উঠল কোটি টাকা ! লটারি জিতেও মাথায় হাত আলিপুরদুয়ারের বাসিন্দার..

কী কারণে যেন বাস্ট হয়েছে। বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে ৬ মাসের শিশু অস্মিতা বণিক, অঙ্কিত বণিক। ৬ বছরের অনুষ্কা বণিক। ৯ বছরের অর্ণব বণিক। এছাড়া মৃত্য়ু হয়েছে ২৮ বছর বয়সি সান্ত্বনা বণিক। ৬৫ বছরের অরবিন্দ বণিক এবং ৮০ বছরের প্রভাতী বণিকের। কিন্তু, এতগুলো মানুষের মৃত্য়ু হল যে মজুত বাজি থেকে, তা বাড়িতে ছিল কেন? কোথায় ছিল নজরদারি? সেই প্রশ্ন উঠছে। অগ্নিকাণ্ডের পর বাড়ি সিল করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget