এক্সপ্লোর

South 24 Parganas: জোড়া ফলায় ভারী বর্ষণ, বিপর্যস্ত উপকূলবর্তী এলাকা

Weather Update: চলতি বছরে বৃষ্টির ঘাটতি ছিল। টানা ভারী বৃষ্টিতে ঘাটতি মিটবে বলে আশা কৃষি দফতরের।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন (Sundarban) এলাকায়। রাতভর ভারী বৃষ্টি হয়েছে জেলার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে।

ভারী বৃষ্টি শুরু: রাজ্যের ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছরে বৃষ্টির ঘাটতি ছিল। টানা ভারী বৃষ্টিতে ঘাটতি মিটবে বলে আশা কৃষি দফতরের। বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর তার ফলেই ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়়েছে। দুর্যোগের কারণে এদিন সকাল থেকে রাস্তাঘাট ছিল ফাঁকা। জনজীবন কার্যত বিপর্যস্ত। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

আবহাওয়ার আপডেট: মৌসুমী অক্ষরেখা ভাটিন্ডা দিল্লি লখনউ দেহেরী হয়ে আসানসোল কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় হচ্ছে এই বৃষ্টি। আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। বৃষ্টির বেশি সম্ভাবনা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে।  শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে আশ্বাস আবহাওয়া দফতরের। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিস্থিতির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া: আজ বৃহষ্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু কালিম্পং জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। শনিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rachana Banerjee: বই হাতে পড়া ধরলেন ছাত্রদের, 'দিদিমণির' ভূমিকায় হুগলির স্কুলে সাংসদ

সেরা শিরোনাম

West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget