এক্সপ্লোর

Rachana Banerjee: বই হাতে পড়া ধরলেন ছাত্রদের, 'দিদিমণির' ভূমিকায় হুগলির স্কুলে সাংসদ

Hooghly News: বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম শ্রেণির ঘরে ঢুকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারলেন সাংসদ।

সৌরভ বন্দ্যোপাধ্য়ায় ও সোমনাথ মিত্র, হুগলি: 'দিদি নং ওয়ান' থেকে এবার 'দিদিমণির' ভূমিকায় হুগলির সাংসদ। পান্ডুয়ার খন্নান প্রাইমারি স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন রচনা বন্দ্যোপাধ্যায় (TMC MP Rachana Banerjee)। পড়ার বই নিয়ে রীতিমতো পড়া ধরলেন তিনি। 

'দিদিমণির' ভূমিকায় হুগলির সাংসদ: বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম শ্রেণির ঘরে ঢুকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারলেন সাংসদ। পঞ্চম শ্রেণির এক ছাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের "আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে," শোনান সাংসদকে। পড়ার বই হাতে নিয়ে একাধিক শব্দের বানান জিজ্ঞাসা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সবাই ঠিকঠাক উত্তর দেওয়ায় খুশি সাংসদ। সবাইকে ভাল করে পড়াশোনা করার পরামর্শ দেন রচনা বন্দ্যোপাধ্যায়।

এদিন পান্ডুয়ার খন্নান প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও রাধারানি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সাংসদ। তাঁর সঙ্গে ছিলেন হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী সহ অন্যান্যরা। স্কুল থেকে বেরিয়ে সাংসদ বললেন, খুব ভাল। সুন্দর স্কুল হচ্ছে। বাচ্চারা সবাই সুন্দরভাবে পড়াশোনা করছেন। মিড ডে মিল চলছে। বাচ্চাদের সঙ্গে খুব মজা লেগেছে। সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে। পাশাপাশি স্কুলের পরিকাঠামো নিয়ে কিছুটা উস্মা প্রকাশ করেন। তিনি জানান, "টেবিল চেয়ার কম, অনেকে মেঝেতে বসে আছে। সেটা দরকার। আরও কয়েকটা শ্রেণি কক্ষ হলে ভাল হয়। একটা-দুটো ঘর বন্ধ আছে চাঙর খসে পড়ছে বলে। সেটা মেরামতি করলে ঠিক হয়ে যাবে।''                                                       

পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, "সরকারি স্কুলেও ভাল পড়াশোনা হয়,  ইংরেজি শিক্ষা হয়। ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না।পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না। বরং বড় স্কুলে গিয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে এমন ভাবেই তাদের তৈরি করতে হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Adhir Chowdhury: অধীর কি বিজেপি-তে যাবেন? 'অন্য রাস্তা নেই', বলছেন শমীক

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget