এক্সপ্লোর

South 24 Parganas: জমি দখল করে প্রাসাদ, মার্বেলে মোড়া অট্টালিকাতে বিচারসভা বসানোর অভিযোগ জামালের বিরুদ্ধে

Sonarpur News: বাড়ি দেখলে এক লহমায় মনে হতে পারে রিসর্ট। পাঁচিলে ঘেরা বিশাল জমি। গেট পেরিয়ে ঢুকলেই টাইলস বসানো ঝাঁ-চকচকে রাস্তা।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: সোনারপুরের প্রতাপনগরে 'অত্যাচারী'র অট্টালিকার হদিশ। গ্রামবাসীদের অভিযোগ, এই বাড়িতেই বিচারসভা বসাতেন তৃণমূল কর্মী জামাল সর্দার (Sonarpur)। শিকলে বেঁধে, বাড়ির পুকুরে চুবিয়ে চলত অত্যাচার। মার্বেল ও টাইলসে মোড়া জামালের অট্টালিকা, আনাচে কানাচে লাগানো সিসি ক্যামেরা। 

'অত্যাচারী'র অট্টালিকার হদিশ: বাড়ি দেখলে এক লহমায় মনে হতে পারে রিসর্ট। পাঁচিলে ঘেরা বিশাল জমি। গেট পেরিয়ে ঢুকলেই টাইলস বসানো ঝাঁ-চকচকে রাস্তা। বাইরের পাঁচিলও মার্বেল বাঁধানো। কলকাতার উপকণ্ঠে, সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙগুর গ্রামে তৃণমূল কর্মী জামাল সর্দারের সাম্রাজ্য় এটি।  বাড়ির গেট থেকেই দূরে চোখে পড়বে নীল-সাদা রঙের এই বিশাল প্রাসাদ। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে পুরো এলাকা মোড়া সিসি ক্যামেরায়। বাড়ির সামনে পুল, জামালের বাড়ির পিছনে বাঁধা রয়েছে ঘোড়া। স্থানীয়দের দাবি, এই আলিশান বাড়ির নীচেই বসত জামালের খাপ পঞ্চায়েত। এই প্রাসাদেই চলত বিচারপর্ব। গেটে ৫ খানা সিসি ক্য়ামেরা। বাড়ির ভিতর ছোট ছোট শেড করা। এখানেই বিচারালয় বসাতো। সেখানেই চেন দিয়ে বেঁধে মার। টিনের ছাউনি, মার্বেল দিয়ে তৈরি বিচারালয়ে লাগানো রয়েছে শিকল। অভিযোগ, বিচার-সভা বসিয়ে এখানেই চলত নির্মম অত্য়াচার। এখানেই শেষ নয়, শাস্তি হিসেবে জামালের বাড়ির সামনে, এই পুলেও নাকি চোবানো হত বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, গরিব মানুষদের প্রতারণা ও জমি দখল করেই গড়ে উঠেছে এই সুবিশাল অট্টালিকা। ওই এলাকার এক বাসিন্দা বলেন, এই কুস্তিয়ায় রথীন মাস্টার। সে হেড মাস্টার। তাঁর কাছে ৫ হাজার টাকা ধার চেয়েছে। ও একটু বয়স্ক হয়ে গেছে তো। এমন চিটিংবাজ, এমন কথা বলবে, গলে যেতে হবে। বলে ওঁর কাছ থেকে এটিএম কার্ডটা নিয়েছে। এবার যতদিন টাকা ছিল, ওঁর ৬৫ লক্ষ টাকা তুলে নিয়ে এই বাড়ি ঘর দোর করেছে। বলছে আজ দেব, কাল দেব করে সেই টাকা দেয়নি। বলেছে তুমি যদি হাইকোর্টে যাও তোমায় মেরে দেব। ও ভয়েতে সেই জন্য যায়নি। সেই লোকটা হেঁটে হেঁটে শেষকালে মারা গেল।

হইচই শুরু হওয়ার পর থেকেই এখন বেপাত্তা জামাল। শুধু সালিশিতে ডেকে এনে মারধরই নয়, জমি কেড়ে নেওয়া একের পর এক অভিযোগ। ঘটনার পর থেকে বেপাত্তা। জামাল গোটা একটা টিম নিয়ে কাজ করত। তাদেরও খোঁজ শুরু হয়েছে। তৃণমূল কর্মী জামালউদ্দিনের বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'বিরোধী দলনেতা আমি, সংগঠনের দায়িত্বে নেই' ভোটে ভরাডুবির দায় এড়ালেন শুভেন্দু? 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget