এক্সপ্লোর

Jaynagar News: কানে হেডফোন গুঁজে লাইন পার, জয়নগরে ট্রেনে কাটা পড়লেন দুই যুবক

Jaynagar News: মৃত দুই যুবকে সমীর মারিক এবং রেজাউল শেখ বলে শনাক্ত করেছে পুলিশ। সমীর কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন। রেজাউল ছিলেন পেশায় দিনমজুর।

জয়নগর: প্রাণ দিয়ে অসতর্কতার মাসুল গুনতে হল দুই যুবককে। কানে হোডফোন (Headphone) গুঁজে রেললাইন (Crossing Railway Track) পেরোচ্ছিলেন তাঁরা। সেই সময় ট্রেন এসে চাপা দিয়ে দিল তাঁদের (Men Run over by Train)। দু’জনের দেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) জয়নগরে (Jaynagar) এই ঘটনা ঘটেছে। মৃত দুই যুবকে সমীর মারিক এবং রেজাউল শেখ বলে শনাক্ত করেছে পুলিশ। সমীর কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন। রেজাউল ছিলেন পেশায় দিনমজুর।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন কানে হেডফোন লাগানো অবস্থাতেই লাইন পার করছিলেন সমীর এবং রেজাউল। তাই উল্টো দিক থেকে যে ট্রেন ছুটে আসছে বুঝতে পারেননি তাঁরা। তাতেই অঘটন ঘটে যায়। ট্রেন এসে চাপা দেয় দু’জনকেই।

আরও পড়ুন: Halisahar Blast: মাটির নীচে মজুত ছিল বোমা! হালিশহরে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার দেহাংশ, আটক ১

দুর্ঘটনার ঘটে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর জিআরপি-র (Railways GRP) কর্মীরা। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দু’টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। জিআরপি-র তরফেই খবর দেওয়া হয় মৃতদের পরিবারকে। জিআরপি মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেও দুর্ঘটনাস্থলে রেললাইনের উপর নীল রংয়ের একজোড়া হাওয়াই চপ্পল পড়ে থাকতে দেখেন যাত্রীরা।

ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে রাস্তা এবং লাইন পারাপারের সময় এমন দুর্ঘটনার খবর নতুন নয়। ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর ঘটনাও চোখে পড়ে আকছার এই নিয়ে প্রশাসনের তরফেও বার বার সতর্ক করা হয়েছে। তার পরেও একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে সমানে।

গত বছর এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সতর্ক হওয়ার বার্তা দিয়েছিলেন। তার পর পুলিশের তরফে বিশেষ তৎপরতা দেশা যায়। চিংড়িঘাটা, সেক্টর ফাইভ জুড়ে চালানো হয় নজরদারি। তাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে, কানে হেডফোন গুঁজে রাস্তা পার হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন অনেকে। সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হয় সেই সময়। তার পরেও এ নিয়ে সে ভাবে সচেতন করে তোলা যায়নি মানুষকে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget