এক্সপ্লোর

Kolkata Young Lady Death : নতুন কেনা ফ্ল্যাট থেকে মরণ-ঝাঁপ তরুণীর ! কামালগাজিতে চাঞ্চল্য

Kolkata News: প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই মনে করা হচ্ছে আত্মহত্যা (Suicide) করেছেন ওই তরুণী। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : নতুন ফ্ল্যাট কিনেছিলেন কিছুদিন আগেই। কামালগাজিতে বহুতলের ১৮ তলায় কেনা সেই ফ্ল্যাট থেকেই মরণঝাঁপ তরুণীর ! গোটা ঘটনার জেরে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে ঝাঁপ, তদন্তে নেমেছে পুলিশ। মৃতার নাম শ্রীময়ী মিশ্র (২৯)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই মনে করা হচ্ছে আত্মহত্যা (Suicide) করেছেন ওই তরুণী। যদিও ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) এলে তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। খতিয়ে দেখা হচ্ছে তরুণীর মোবাইল (Mobile Phone)। গোটা ঘটনায় সবদিক মাথায় রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

চিকিৎসক বাবা কর্মসূত্রে থাকেন জঙ্গিপুরে। অসুস্থ মা থাকেন কলকাতার অন্য একটি ফ্ল্যাটে। যা কসবায়। স্থানীয়রা জানাচ্ছেন, কিছু মাস আগেই কামালগাজির বহুতলে ফ্ল্যাট কিনেছিল ওই পরিবার। তবে সেখানে শুধু তরুণীই আসতেন। মাঝেমধ্যে এসে সেই ফ্ল্যাটে এসে তিনি থাকতেন বলেই জানা যাচ্ছে। অন্যবারের মতোই গাড়ির চালক নিয়ে মঙ্গলবার দুপুরে ফ্ল্যাটে আসেন ওই তরুণী। বিকেল নাগাদ ঘটে মর্মান্তিক বিপত্তি। বিকেল সাড়ে চারটে নাগাদ ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীরা প্রবল এক আওয়াজ পান। তাঁরা সেখানে ছুটে গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছেন ওই তরুণী। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। যারপরই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station)। পুলিশ এসে ওই তরুণীকে দ্রুত নিয়ে যায় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

পুলিশের পক্ষে ওই তরুণীর চিকিৎসক বাবাকে খোঁজ দেওয়া হয় গোটা ঘটনার। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ ইতিমধ্যে ওই তরুণীর গাড়ির চালক, ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তরুণীর মোবাইল ফোন। তাও খতিয়ে দেখছে পুলিশ। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকার জেরে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই তরুণী। 

আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত গরায় মৃত বেড়ে অন্তত ৭

গত ফেব্রুয়ারি মাসে সল্টলেকে অফিস থেকে ঝাঁপ দিয়ে এক তরুণীর আত্মহত্যা করার ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল। বিকেলে সহকর্মীদের সঙ্গে গিয়েছিলেন সিনেমা দেখে অফিসে ফিরে এসে ১৩ তলা থেকে মরণঝাঁপ দিয়েছিলেন বছর তেইশের ঐশ্বর্য শর্মা।

আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত গরায় মৃত বেড়ে অন্তত ৭

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget