এক্সপ্লোর

Arms Recovery: উদ্ধার বিপুল বারুদ, বাজেয়াপ্ত সকেট বোমা, কীভাবে আসছে এত অস্ত্র?

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে অস্ত্র, বোমা এবং বোমা তৈরির সামগ্রী।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোট (Panchayat Polls)। তার আগে প্রায় প্রতিদিন রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। কোথাও কোথাও বোমাবাজি বা গুলি চলার খবরও মিলছে। এবার আবার দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। সেখান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বোমা বানানোর সামগ্রী। 

কোথায় অভিযান:
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে অস্ত্র, বোমা।

কী কী উদ্ধার:
নাটাপুকুরে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে একাধিক বেআইনি অস্ত্র (Arms)। উদ্ধার হয়েছে ১৫ কেজি বারুদ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক এবং একটি কার্তুজ। পাশাপাশি বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের এই তল্লাশি অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বোমা বানানোর সময়েই হাতেনাতে এদের ধরা হয়েছে বলে দাবি কাশীপুর থানার। ধৃত ২ জনকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ।

কুলতলিতেও অস্ত্র উদ্ধার:
কদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) থেকেই উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। কুলতলির মধুসূদনপুর এলাকায় হানা দিয়ে ওই অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল মঙ্গল লস্কর নামে এক দুষ্কৃতীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। এলাকায় কেন অস্ত্র-বোমা মজুত করা হচ্ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ।

বোমাবাজির ঘটনাও ঘটেছে:
সম্প্রতি কলকাতা লাগোয়া গড়িয়া স্টেশন (Garia Station) এলাকায় তুমুল বোমাবাজি হয়েছিল। তারপরে রাস্তা থেকে বোমাও উদ্ধার হয়েছিল। নরেন্দ্রপুর থানা এলাকার, গড়িয়া স্টেশনের কাছে, নবপল্লি এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল ওই ঘটনায়। তার কদিন আগেই জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে বিএসএফের অভিযানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংড়াবান্ধায় বিএসএফের অভিযানে এই অস্ত্র উদ্ধার হয়েছিল। সম্প্রতি বীরভূমেও (Birbhum) উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্র।

আরও পড়ুন: ‘মেধা নয়, প্রভাব খাটিয়ে ২ তৃণমূল নেতার কন্যার মেডিক্যালে ভর্তি'-র অভিযোগ ! দিলীপের নিশানায় কে?

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget