এক্সপ্লোর

Local Train Service: সোনারপুর থেকে বারাসাত, রবিবার হওয়া সত্ত্বেও প্রথম দিনই বাদুড়ঝোলা ভিড়

কেউ কেউ দূরত্ববিধি না মেনেই বসে পড়েছেন ক্রস চিহ্ন দেওয়া আসনে...

কলকাতা: প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, রাজ্যে আজ থেকে চালু হল লোকাল ট্রেন। একেক জায়গায় ধরা পড়ল একেক রকমের ছবি। 

৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার প্রথম দিনই সোনারপুর স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। রবিবার হওয়া সত্ত্বেও আসন ফাঁকা নেই। কেউ কেউ দূরত্ববিধি না মেনেই বসে পড়েছেন ক্রস চিহ্ন দেওয়া আসনে। তাঁদের সাফাই, নির্দেশ যথাযথভাবে মানতে হলে সময়ে গন্তব্য পৌঁছতে সমস্যা হবে।

লোকাল ট্রেন চালু হতেই বারাসাতে ফিরল পুরনো ছবি। রবিবার ছুটির দিনেও ডাউন বনগাঁ লোকাল ঢুকতেই দেখা গেল বাদুড়ঝোলা ভিড়। একই ছবি ডাউন হাসনাবাদ লোকালেও। কামরার ভিতরে থিকথিকে ভিড়।

হাওড়া স্টেশনেও ধরা পড়ে ভিড়ের ছবি। লোকাল ট্রেনে ওঠার জন্য ছুটোছুটি শুরু হয় যাত্রীদের মধ্যে। চলন্ত ব্যান্ডেল লোকালে উঠতে গিয়ে পড়েও গেলেন এক প্রৌঢ়। যাত্রীদের চিৎকারে ট্রেন থামায় শেষপর্যন্ত ট্রেনে উঠে শান্তি।

আরও পড়ুন: প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের গড়াল লোকাল ট্রেনের চাকা

প্রথম দিন পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনে তৃণমূলের মিষ্টিমুখ। রেল কর্মী ও যাত্রীদের মধ্যে মিষ্টি বিলি করলেন যুব তৃণমূল কর্মীরা। 

পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়েছে। ফলে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ট্রেন চালুর সিদ্ধান্তকে স্বাগত জানাতেই মিষ্টি বিলি, দাবি যুব তৃণমূল নেতৃত্বের। ট্রেন চালু হওয়ায় যাতায়াত খরচ কমবে বলে খুশি যাত্রীরাও।

রবিবার হওয়ায় কাটোয়া স্টেশনে ভিড় কম। তারই মধ্যে দূরত্ববিধি মেনে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে যাতায়াত করছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, নিজেরা সচেতন থাকলেও, রেলের তরফে কোনও প্রচার অথবা সতর্কতা চোখে পড়েনি।

খড়গপুর স্টেশনে স্বস্তির ছবি। দীর্ঘ অপেক্ষার পর লোকাল ট্রেন চালু হওয়ায় কাছেপিঠে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। সংক্রমণ রুখতে অনেকেই সতর্ক করোনাবিধি রক্ষায়। 

ফের কম ভাড়ায় যাতায়াত শুরু করতে পারায় খুশি হয়েছেন নিত্যযাত্রীরা। ফের ট্রেন চালু হওয়ায় রোজগারের আশায় হকাররা। কেউ কেউ ট্রেনে ওঠার আগে সারলেন প্রণাম।

আরও পড়ুন: লোকাল ট্রেন পরিষেবা শুরুর আগে হাওড়া ও শিয়াদহে শেষমুহূর্তের প্রস্তুতি, চলছে স্যানিটাইজেশন

করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। 

লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget