এক্সপ্লোর

Maheshtala Accident : মহেশতলায় ট্রাকের ধাক্কায় কিশোরের মৃৃত্যু, SSKM-এ মৃৃৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও এক কিশোর

Kolkata News : স্থানীয়রা জানান, ছেলেগুলো রাস্তা ক্রস করে দাঁড়াতেই ট্রাক এসে ধাক্কা মারে। চাকা পিছলে গিয়েছিল। ২ জন ট্রাকের তলায় চলে যায়। 

জয়ন্ত রায় ও অরিত্রিক ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা : মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ দুর্ঘটনা (Mahestala Accident)। LPG সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। দুটি হাত খুইয়ে SSKM হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও এক কিশোর। একাদশীর বিকেলে ঘটনা দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তা নিয়ে একাধিক অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের। এর মাঝেই গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

ভয়াবহ দুর্ঘটনার পরই বেহাল রাস্তার সংস্কারে ঢিলেমির অভিযোগ তুলে পথে নামেন স্থানীয়রা। তাঁদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুর্ঘটনার পরের দিনও রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, বজবজ ট্রাঙ্ক রোডের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে বেহাল। দীর্ঘদিন ধরে চলছে রাস্তা সারাই। যে অংশে রাস্তার কাজ হয়েছে, সেখানে এখনও বালি, পাথর পড়ে আছে। বালিতে চাকা পিছলে নিয়মিত দুর্ঘটনা ঘটে। বুধবারের ঘটনাও একই কারণে ঘটে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পুজোর সময় থেকে এ পর্যন্ত অন্তত ৮ টি টোটো দুর্ঘটনার কবলে পড়েছে। মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা জানান, ছেলেগুলো রাস্তা ক্রস করে দাঁড়াতেই ট্রাক এসে ধাক্কা মারে। চাকা পিছলে গিয়েছিল। ২ জন ট্রাকের তলায় চলে যায়। 

প্রশাসন সূত্রে খবর, বজবজ ট্রাঙ্ক রোড দেখভালের দায়িত্ব পূর্ত দফতরের। রাস্তা সারানোর পাশাপাশি, গোটা এলাকার সৌন্দর্যায়ন করা হচ্ছে। মহেশতলার পুর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক দুলাল দাস বলেছেন, আমি কি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকব ! বিধায়ক ও পুর চেয়ারম্যান হিসেবে যা করার দরকার করেছি। যারা বিক্ষোভ দেখিয়েছে তারা সাধারণ মানুষ নয়। যারা আমার সঙ্গে পেরে উঠছে না তাদের মদতপুষ্ট এই বিক্ষোভকারীরা। পাল্টা মহেশতলার বিজেপি নেত্রী সবিতা চৌধুরী বলেছেন, উনি (দুলাল দাস) বিরোধী বলতে বিরোধী কোনও দলকে নয়। তৃণমূলের অন্য গোষ্টীর কথাই বলতে চেয়েছেন সম্ভবত। কারণ, আমাদের কাছে খবর, ওঁর বিরোধী তৃণমূলের এক যুব নেতার নেতৃত্বে ওখানে বিক্ষোভ হয়েছে।

ঘাতক ট্রাক সমেত চালক ও খালাসিকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ।                                   

আরও পড়ুন- বেপরোয়া গতির পিক আপ ভ্যান পিষে দিল সাইকেল আরোহীকে, বাঁকুড়ায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget