এক্সপ্লোর

Mousuni Island Erosion: ঢেউয়ের দাপটে ফের বিপদের আশঙ্কা মৌসুনী দ্বীপে, আতঙ্কে উপকূলের বাসিন্দারা

South 24 Parganas: দিন, মাস, বছর কেটে গেলেও বদল হয় না ছবিটার। ফের মৌসুনি দ্বীপের মাটির বাঁধে বড়সড় ভাঙন শুরু হয়েছে। গত দুদিন ধরে এই পরিস্থিতিতে শঙ্কায় উপকূলের বাসিন্দারা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: অমাবস্যার কটালে আবারও সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপের মাটির বাঁধে বড়সড় ভাঙন (Mousuni Island Erosion) শুরু হয়েছে। রবিবার থেকে মৌসুনীর বালিয়াড়া ও সল্টঘেরি এলাকার বেহাল মাটির বাঁধ ঢেউয়ের দাপটে ভাঙতে শুরু করেছে। যা নিয়ে আশঙ্কায় দিন কাটছে উপকূলের বাসিন্দাদের। 

মাটির বাঁধে বড়সড় ভাঙন : দিন, মাস, বছর কেটে গেলেও বদল হয় না ছবিটার। ফের মৌসুনি দ্বীপের মাটির বাঁধে বড়সড় ভাঙন শুরু হয়েছে। গত দুদিন ধরে এই পরিস্থিতিতে শঙ্কায় উপকূলের বাসিন্দারা। প্রায় ৪০০ ফুট এলাকাজুড়ে ভেঙেছে বাঁধ। বেহাল বাঁধ উপচে নোনা জল ঢুকছে পাশের লোকালয়ে। বাঁধ লাগোয়া প্রায় ৩০০টি পরিবারের বাস। ঝড়- বৃষ্টিতে আতঙ্কে ভোগেন উপকূলের বাসিন্দারা। এর পাশাপাশি এই ভাঙনের জেরে দ্বীপের পঞ্চাশটির বেশী ট্যুরিস্ট কটেজ ভাঙনের কবলে। আতঙ্কিত কটেজ মালিকরা।এখনই স্থায়ী বাঁধ তৈরী না হলে বর্ষায় তলিয়ে যাবে বিস্তৃর্ণ এলাকা। পাকা ও স্থায়ী বাঁধের দাবি তুলেছেন এলাকার বাসিন্দাদের। নামখানা ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, দ্রুত ভাঙন এলাকায় মেরামতির কাজ শুরু হবে।

বর্ষা আসতে এখনও দু' মাসের বেশি বাকি। এইসময় নদী ও সমুদ্র তুলনায় শান্ত থাকে। কিন্তু গত কয়েকদিন ধরে সুন্দরবন উপকূলে  ঘণ্টায় ৪০ থেকে ৫০কিমি বেগে দমকা বাতাস বইছে। যার ফলে উত্তাল নদী ও সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সুন্দরবনের অন্যতম বিছিন্ন দ্বীপ মৌসুনি। নদী ও বঙ্গোপসাগরের মোহনা। বরাবর এই এলাকায় জলস্তর বৃদ্ধির পরিমাণ সুন্দরবনের অন্য অংশের তুলনায় বেশি। এবার রবিবার থেকে কোটালের জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। সঙ্গে পাল্লা দিচ্ছে বড় বড় ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়ছে বাঁধে। যার ফলে দুর্বল বাঁধ দ্রুত ভাঙছে। বাঁধ উপচে নোনা জল ঢুকছে লোকালয়ে। বাঁধের উল্টোদিকে থাকা বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত।

দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা: চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির পরিমাণ বুধবার বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের পূর্বভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়।          

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget