এক্সপ্লোর

Durga Puja 2024: তালপুকুরে বিসর্জন চলাকালীন 'চলল গুলি' ! আতঙ্কিত স্থানীয়রা

Shootout During Durga Immersion:উমা বিসর্জনের মাঝেই ছড়াল আতঙ্ক, বিসর্জন চলাকালীন গুলি চলার অভিযোগ সোনারপুরে

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের তালপুকুরে বিসর্জন চলাকালীন গুলি চলার অভিযোগ। ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার হয়েছে। যদিও গুলি চলেনি বলে দাবি সোনারপুর থানার পুলিশের। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে পরপর দু'বার গুলি চালায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা বলে দাবি স্থানীয়দের। গোটা ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।


Durga Puja 2024: তালপুকুরে বিসর্জন চলাকালীন 'চলল গুলি' ! আতঙ্কিত স্থানীয়রা

ঠিক কী হয়েছিল ? কী প্রতিক্রিয়া পুলিশের ?

বিসর্জন চলাকালীন দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের জেরে গুলি চালানোর অভিযোগ। ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার তালপুকুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার এলাকায় প্রতিমার বিসর্জন ছিল। এরই মধ্যে দেবাশিস কয়াল ও হরেকৃষ্ণ প্রামানিকের মধ্যে ঝামেলা বাধে। ঘটনায় দেবাশিস আহত হয়। হঠাৎই হরেকৃষ্ণ বন্দুক নিয়ে এসে গুলি চালায় বলে অভিযোগ। মোট ২টি গুলি চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাজা কার্তুজের খোল পেয়েছে। দেবাশিস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুলিশের দাবি, এলাকায় গন্ডগোলের একটি খবর পাওয়া গেছে। গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।

আরও পড়ুন, কলকাতায় বাইক দুর্ঘটনায় তরুণের রহস্যমৃত্যু, ঘটনার সময় সঙ্গেই ছিলেন বান্ধবী..

পুজোর মাঝে একাধিক মর্মান্তিক ঘটনা

প্রেক্ষাপট আলাদা হলেও, এবার দুর্গাপুজোর শুরু থেকেই কমবেশি একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু থেকে শুরু করে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে কলকাতা, বর্ধমান-সহ একাধিক জেলা রয়েছে। মহাসপ্তমীতেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। স্ত্রী ও কন্যা হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় থানার আমড়া এলাকায়।  এদিকে, দশমীর রাতে প্রতিবেশী বন্ধুর বাইকে চড়ে ঘুড়তে বেড়িয়েছিল যুবক। রাতে বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে দেহের সন্ধান মিলল জেলা হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরের ৫ নং ওয়ার্ড আনন্দ নগরে। পলাতক বন্ধুরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে খুন না নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget