এক্সপ্লোর

South 24 Parganas News: ফের সাগরে নৌকাডুবি, উদ্ধার মাঝি সহ ৪ জন

গতকাল সন্ধে নাগাদ সাগর দ্বীপের বেণুবনের কাছে মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। মাঝি-সহ চার যাত্রী সাহায্যের জন্য চিত্কার শুরু করেন।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের সাগরে নৌকাডুবি। এই নিয়ে চলতি মাসে তিন-তিনবার সাগরে ডুবে গেল পণ্যবাহী নৌকা (Boat)। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর (Midnapore) থেকে বালিবোঝাই নৌকাটি সাগরে যাচ্ছিল।

গঙ্গাসাগরে নৌকাডুবি: গতকাল সন্ধে নাগাদ সাগর দ্বীপের বেণুবনের কাছে মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। মাঝি-সহ চার যাত্রী সাহায্যের জন্য চিত্কার শুরু করেন। স্থানীয় মত্স্যজীবীরা গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মাঝি-সহ চারজনকে উদ্ধার করে। এর আগে ১৬ এপ্রিল নৌকাডুবির ঘটনা ঘটেছে বকখালিতে ফ্রেজারগঞ্জ মত্স্য বন্দরের কাছে। মেদিনীপুর থেকে ফ্রেজারগঞ্জ যাচ্ছিল বালি বোঝাই নৌকা। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের মোহনার কাছে নৌকার ইঞ্জিন বিকল হয়ে জল ঢুকতে শুরু করে। খবর পেয়ে সমুদ্র থেকে তিন মাঝিকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকালস, মঙ্গলবার বিকেলে মেদিনীপুর থেকে একটি বালিবোঝাই নৌকা সাগরে আসছিল। সেই সময় হঠাৎ মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকার নিচে ফুটো হয়ে যায়। আর তারপরই জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি বেগতিকে বুঝেই মাঝি সহ বাকিরা চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা খবর দেয় গঙ্গাসাগর উপকূল থানাতে। এরপর গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ নিরাপদে উদ্ধার করে মাঝিসহ চারজনকে। কিন্তু নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে বীরভূমের ইলামবাজারে পণ্যবোঝাই ডাম্পারের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর শিশুকন্যা-সহ ২ জনের। গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক। ডাম্পার চালক পলাতক। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই। দুর্গাপুর থেকে ইদের কেনাকাটা সেরে গতকাল দুটি গাড়িতে করে বোলপুরে ফিরছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন, তাঁর স্ত্রী, শিশুকন্যা-সহ কয়েকজন। একটি গাড়িতে দেহরক্ষীর স্ত্রী ও শিশুকন্যার সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু মাধব কৈবর্ত। রাত ১২টা নাগাদ ইলামবাজারের চৌপাহাড়ি মোড়ে দুর্ঘটনার কবলে ওই গাড়িটি।ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার দেহরক্ষীর শিশুকন্যা ও বন্ধুর। 

আরও পড়ুন: Jhargram News: একদিকে গরম, অন্যদিকে আগুন, জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget