এক্সপ্লোর

Jhargram News: একদিকে গরম, অন্যদিকে আগুন, জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতির দল

সূত্রের খবর, জঙ্গলে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, তাতে জঙ্গলের ভিতর থাকতে পারছে না হাতির দল (Elephant)। তাই নিজেদের রক্ষা করার জন্য কলাবনির জঙ্গল থেকে রাজ্য সড়ক দিয়ে গড় শালবনি গ্রামে ঢুকে পড়ে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: একদিকে প্রচণ্ড গরমের দাবদাহ ঝাড়গ্রাম (Jhargram) জেলা জুড়ে। তার উপর কোনও এক শ্রেণীর অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশে জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। দুইয়ে মিলে নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে ঝাড়াগ্রামের শালবনির দাঁতাল হাতির দল (Elephant)। গরমের সঙ্গে আগুনের জন্য তারা জঙ্গলে থাকতে পারছে না। জঙ্গল ছেড়ে তারা এবার ঝাড়গ্রামের শালবনির লোকালয়ে এসে পড়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা।

গ্রামে হাতির পাল-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর ফলে তীব্র গরমে ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষের অবস্থা নাজেহাল। গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে মানুষের। গরমের জন্য হাতির দলও জঙ্গলে থাকতে পারছে না। প্রচণ্ড গরমে হাতির দল খাদ্য সঙ্কটে পড়েছে। তারা গরম ও খাদ্যাভাবে জঙ্গলের মধ্যে কাবু হয়ে পড়েছে। এমন অবস্থায় এক শ্রেণীর অসাধু ব্যক্তি জঙ্গল ধ্বংস করার জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ঝাড়গ্রাম শহর সংলগ্ন ঝাড়গ্রাম ব্লকের কলাবনি এলাকার জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। আর এই ঘটনার পরই জঙ্গল থেকে হাতির পাল রাজ্য সড়ক দিয়ে গড় শালবনির লোকালয়ে ঢুকে পড়ে। আগুনের দাপটে প্রাণ বাঁচাতে হাতির পাশাপাশি ওই জঙ্গলে থাকা বিভিন্ন জীবজন্তুও লোকালয়ে ঢুকে পড়ে। যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা।

আরও পড়ুন - Belpahari: মাও-আতঙ্কের মধ্যেই বেলপাহাড়ির জঙ্গলে খুন, মৃতদেহ ঘিরে আতঙ্ক ।Bangla News

সূত্রের খবর, জঙ্গলে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, তাতে জঙ্গলের ভিতর থাকতে পারছে না হাতির দল। তাই নিজেদের রক্ষা করার জন্য প্রকাশ্য দিবালোকে কলাবনির জঙ্গল থেকে রাজ্য সড়ক দিয়ে গড় শালবনি গ্রামে ঢুকে পড়ে। আর তাতেই গ্রামজুড়ে হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও গ্রামে ঢুকে পড়লেও হাতির দল গ্রামবাসীদের কোনও ক্ষতি করেনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের কর্মীরা। তাঁরা হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করেছেন। এর পাশাপাশি কারা এবং কী কারণে ওই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখার জন্য বন দফতরের পক্ষ থেকে তদন্তের কাজ শুরু করা হয়েছে বলেও জানা গিয়েছে।

বন দফতরের বক্তব্য-

বন দফতরের পক্ষ থেকে জানান হয়েছে যে, যারা অসৎ উদ্দেশ্যে জঙ্গল নষ্ট করার জন্য আগুন লাগিয়েছে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁরা আরও জানাচ্ছেন যে, প্রতি বছর এই সময় প্রায় জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এক শ্রেণীর অসাধু কিছু ব্যক্তি। যার ফলে জঙ্গলে থাকা বহু গাছ পুড়ে ছাই হয়ে যায় এবং কিছু শাল গাছ সেই ফাঁকে দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যায়। তাই কোন উদ্দেশে কারা এমন কাণ্ড ঘটিয়েছে, তা খোঁজ চালাচ্ছে বন দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget