এক্সপ্লোর

Sundarban News: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু মৎসজীবীর, বাঘের মুখ থেকে বন্ধুকে বাঁচাতে পারল না সঙ্গীরা

সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হল এক মৎসজীবীর

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের ঝিলার জঙ্গলে (Sundarban Forest) কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল এক মৎসজীবীর (Fisherman)।মৃতের নাম বিষ্ণুপদ মিস্ত্রি।স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ঝিলা ২নং জঙ্গল তিনজন মৎসজীবী সাতজেলিয়ার আনন্দপুর থেকে কাঁকড়া (Crab) ধরতে গিয়েছিল।হঠাৎ সকাল ৮টা নাগাদ যখন তাঁরা কাঁকড়া ধরার জন্য টোপ ফেলেছিল সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ (Tiger) লাফিয়ে নৌকায় উপর পড়ে বিষ্ণুপদ ঘাড়ে ধরে।সঙ্গে থাকা অপর দুই সঙ্গী তড়িঘড়ি নৌকার হাল নিয়ে বাঘের দিকে তেড়ে গেলে বাঘটি বিষ্ণুপদ কে ছেড়ে আবার জঙ্গলের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে সঙ্গীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গ্রামের দিকে আনার পথে মৃত্যু হয় হয় ওই মৎসজীবীর। এলাকায় খবর পৌঁছতে শোকের ছায়া নেমে পড়েছে।

আরও পড়ুন, 'হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়', উদয়পুরকাণ্ডে মমতা টুইট করতেই কী নিয়ে তোপ শুভেন্দুর ?

প্রসঙ্গত, একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে সুন্দরবনে। বেশিরভাগ ক্ষেত্রেই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারাচ্ছেন মৎসজীবীরা। কখনও লুকিয়ে বন দফতরের নিষেধ অমান্য করে গভীর জঙ্গলে পেটের জ্বালায়, প্রাণের ঝুঁকি নিয়ে, দুটো পয়সা রোজগারের আশায় পাড়ি দেয় মৎসজীবীদের দল। গাছগাছালিতে ভরা আর নদীপথের নির্জনতায় আপাতচোখে নিস্তব্ধই থাকে সুন্দরবনে। নেই শহরের মতো একগুচ্ছ ফোনের টাওয়ার। মাইক্রোওয়েভের মাসুল দিতে হয় না পাখিদেরকে। দূর থেকে ভেসে আসে জলরঙা পাখির কলরব। আর এমনই এক শান্তিপূর্ণ পরিবেশের মাঝেই মুহূর্তেই সব খান খান। তছনছ, এক আস্ত প্রাণ।

এদিনও তার অন্যথা হল না। সপ্তাহের মাঝখানে কাঁকড়া ধরে বাজারে বিকিয়ে ভালো আয়ের আশায় সুন্দরবনের ঝিলা ২নং জঙ্গলে পাড়ি দিয়েছিল তিনজন মৎসজীবী। সাতজেলিয়ার আনন্দপুর থেকে কাঁকড়া (Crab) ধরতে গিয়েছিল তাঁরা। পায়ের ছাপ, মলের গন্ধ থেকে বাঘের উপস্থিতি বরাবরাই যে তাঁরা ধরে ফেলতে ওস্তাদ। এত দিনের অভ্যাষ, অভিজ্ঞতা কী আর বিফলে যাবে, আত্মবিশ্বাস নিয়ে আর দশ দিনের মতো এদিনও তাঁরা কাঁকড়া ধরতে গিয়েছিল। কিন্তু সব অভিজ্ঞতাই হার মানল বুধবার। বাড়ি ফেরা হল না বিষ্ণুপদ মিস্ত্রির।

ঘড়িতে তখন সকাল ৮টা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ঝিলা ২নং জঙ্গল তিনজন মৎসজীবী সাতজেলিয়ার আনন্দপুর থেকে কাঁকড়া ধরতে গিয়েছিল। বরাবরের মতোই সময় বুঝে এদিনও তাঁরা কাঁকড়া ধরার জন্য টোপ ফেলে। আচমকা সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ লাফিয়ে নৌকায় উপর পড়ে। এবং বিষ্ণুপদ-র ঘাড়ের উপর ধরে বসে সে।সঙ্গে থাকা অপর দুই সঙ্গী তড়িঘড়ি নৌকার হাল নিয়ে বাঘের দিকে তেড়ে গেলে, বাঘটি বিষ্ণুপদকে ছেড়ে আবার জঙ্গলের দিকে চলে যায়।  সঙ্গে সঙ্গে সঙ্গীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গ্রামের দিকে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে যে সব শেষ। তাঁকে বাড়ির পথে আনার সময়ই মৃত্যু হয় হয় ওই মৎসজীবীর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget