এক্সপ্লোর

Udaipur Violence: 'হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়', উদয়পুরকাণ্ডে মমতা টুইট করতেই কী নিয়ে তোপ শুভেন্দুর ?

Udaipur Murder Case: রাজস্থানের উদয়পুরের হত্যাকাণ্ডে শান্তিকামনা করে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী নিয়ে তার পরে পরেই তোপ দাগলেন শুভেন্দু। বিস্তারিত জানুন।

উদয়পুর: রাজস্থানের উদয়পুরের হত্যাকাণ্ডের (Udaipur Murder Incident) ইস্যুতে শান্তিকামনা করে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। মূলত,  নুপুর শর্মার (BJP Leader Nupur Sharma) সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করায় এক ব্যক্তিকে দর্জির দোকানের ভিতরে ঢুকে খুন করা হয়। এখানেই শেষ নয়, নৃশংস এই ঘটনার ভিডিও তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর ইতিমধ্যেই উত্তাল গোটা রাজস্থান (Rajasthan) তথা দেশ (India)। এহেন পরিস্থিতিতে শান্তি কামনা করে এদিন টুইট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই হত্যাকাণ্ডের পর আত্মার শান্তি কামনা করে টুইট করেন প্রথমে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তার ঠিক পরে পরেই মমতার একটি ভিডিও তুলে তোপ দেগেছেন বাংলার বিরোধী দলনেতা। 

আরও পড়ুন, ঝালদায় কংগ্রেসের বড় জয়, ৭৭৮ ভোটে জিতলেন নিহত তপন কান্দুর ভাইপো

এদিন সকালেই উদয়পুর হত্যাকাণ্ডের  (Udaipur Violence) ইস্যুতে মমতা বন্দ্য়োপাধ্যায় (WB CM Mamata Banerjee) টুইট করে জানান, 'হিংসা এবং উগ্রপন্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তা সেটা যেই কারণেই হোক না কেন। আমি উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করছি। আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি সকলকেই শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।' প্রসঙ্গত,  নুপুর শর্মার (BJP Leader Nupur Sharma) সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করায় এক ব্যক্তিকে দর্জির দোকানের ভিতরে ঢুকে খুন করা হয়। এখানেই শেষ নয়, নৃশংস এই ঘটনার ভিডিও তোলা হয়েছে। পালানোর সময় তাড়া করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে হজরত মহম্মদকে নিয়ে কথা বলতে গিয়েই বিতর্কিত হন বিজেপি নেত্রী নুপুর শর্মা। তার পদ থেকে সরিয়ে দেয় গেরুয়া শিবির। তাঁর বক্তব্যের পর প্রথমে উত্তাল হয় উত্তরপ্রদেশ। তারপর ধীরেধীরে গোটা দেশের এক একটা রাজ্য। একাধিক সংখ্যা লঘু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। যার প্রভাব এসে পড়ে বাংলাতেও। হাওড়া-মুর্শিদাবাদ-সহ একাধিক এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন। বন্ধ করা হয় ইন্টারনেট। এদিকে নুপুর ইস্যুতে হিংসাত্মক আত্মঘাতী হামলার হুমকিও দেয় আলকায়দা। এহেন স্পর্শকাতর এবং বিতর্কিত বক্তব্যের পর নুপুরকে সমর্থন করতে গিয়ে হিংসা মোড় নেয় রাজস্থানে। হত্যা করা হয় ওই সমর্থনকারী ব্যক্তিকে।

স্বাভাবিকভাবেই এই ইস্যু এতটাই তীব্রতর হয়ে দাঁড়িয়েছে, যে প্রায় সব পদ্ম নেতারাই খুব সতর্ক রয়েছেন, নিজেদের বক্তব্য নিয়ে। এদিন মমতার টুইটের পরপরই শান্তিকামনা করে টুইট করেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন মমতার একটি সভার বক্তব্য ঘিরে ভিডিও টুইটারে আপলোড করে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। মূলত, ২১ জুলাই এর দিনে যেখানে মমতা বলেছেন, '২১ জুলাই আমাদের শহিদ তর্পনের দিবস। ২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস।' এই ভিডিও আপলোড করে নিরপত্তা ইস্যুতে 'হুমকি' বলে ব্যাখ্যা করেছেন বাংলার বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই এহেন স্পর্শকাতর পরিস্থিতিতে মমতার ভিডিও আপলোড করে শুভেন্দু টুইট যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ, বলে চাপান উতোর রাজনৈতিক মহলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget